for Add

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সূত্র: জাগোনিউজ২৪.কম

শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি। বিসিবির একাধিক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

তাকে নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা, রটনা, গুঞ্জন, ফিসফাস, কানাঘুষা ছিল। সেই রোজার আগে দেশছাড়া আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত আর ফিরে আসবেন কি না, বা আদৌ এলে কবে, কখন আসবেন, তা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছিল, নানা মুনির নানা মত ছিল।

ক্রিকেট বোর্ড কর্তারা একটা সময় দাবি করেছিলেন, তিনি বলে-কয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ করে ২৬-২৭ মার্চ নাগাদ দেশে ফিরবেন। ২৬ পেরিয়ে ২৭, এরপর ২৮ পেরিয়ে আজ ২৯ মার্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি দেশে ফিরেছেন? এ প্রশ্ন অনেক ক্রিকেট অনুরাগীর। তাদের জন্য খবর, শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছেন এবং এখন তিনি ঢাকায়।

ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক জাগো নিউজকে নিশ্চিত করেছেন, গতকাল ২৮ মার্চ, শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে রাজধানী ঢাকায় পৌঁছেছেন আমিনুল ইসলাম বুলবুল।

আগেই জানা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলো এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর বঞ্চিত এবং কাউন্সিলরশিপ না পাওয়া একঝাঁক ক্রিকেট সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদের কাছে গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনকে একটি অবৈধ, অস্বচ্ছ এবং সরকারি হস্তক্ষেপে পরিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছেন।

সেই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বচ্ছতা যাচাই-বাছাই করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে দেয়ার কথা। সময় ঘনিয়ে আসছে, তদন্ত প্রতিবেদন তৈরিরও দিনক্ষণ প্রায় চূড়ান্ত।

হয়তোবা আগামী এপ্রিলের প্রথম ভাগেই তদন্ত প্রতিবেদন ক্রিকেট বোর্ডে জমা পড়বে। তার আগে, ক্রিকেট বোর্ডের সভাপতি এবং গত অক্টোবরের নির্বাচনে আইনবহির্ভূতভাবে, রীতি না মেনে নিজে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবং নির্বাচনে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে।

এবং যারা নির্বাচনের স্বচ্ছতা এবং অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের বারবারই কথা, খোদ আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকাও মোটেও স্বচ্ছ ছিল না। তার প্রেক্ষিতে তদন্ত কমিটি যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলবেন এবং তার বক্তব্য নিবেন, সেটা বলাই বাহুল্য।

শোনা গেছে, অনলাইনে বা মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার তদন্ত কমিটির কথা হয়েছে। তবে ঢাকায় তিনি আসার পরে অবশ্যই তদন্ত কমিটির সঙ্গে তার কথা হবে এবং বিসিবির কাজ পরিচালনা করার পাশাপাশি আপাতত আগামী ক’দিন আমিনুল ইসলাম বুলবুলকে নিশ্চিতভাবেই তদন্ত কমিটির সামনে দাঁড়াতে হবে। তারপরই বোঝা যাবে আসলে অবস্থাটা কী হয় এবং কোথাকার পানি কোথায় গড়ায়।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add