for Add

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫ শনিবার মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২৩ জন এবং নারী বিভাগে ১২ জন সাঁতারুসহ বাছাইকৃত মোট ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করে।

নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে। পুরুষ বিভাগে প্রায় ১০ কিলোমিটার ও নারী বিভাগে প্রায় ৭ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। তবে তৃতীয় , চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান ও নিকলী সুইমিং ক্লাবের মোহাম্মদ ইমরান।

নারী বিভাগে প্রথম স্থান করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। এই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। তৃতীয় বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন, চতুর্থ বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন এবং পঞ্চম স্থান অর্জন করে গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুদ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add