for Add

বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২০২৭ চক্র পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

আজ এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুনে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের পর অধিনায়তের দায়িত্ব থেকে সরে দাঁড়ান শান্ত। তার জায়গায় নতুন অধিনায়ক নিয়োগের গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।

২০২৩ সালে প্রথম টেস্ট অধিনায়ক হন শান্ত। এরপর ১৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয়, ৯টিতে হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ। 

শান্তর অধিনায়কত্বের বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শান্তর ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটকে গভীরভাবে বোঝার প্রমাণ দিয়েছে। তার নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ডের মনে হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।’

টেস্ট অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমার নেতৃত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘প্রতিভাবান এবং সম্ভাবনাময় একটি দলের নেতৃত্ব দেওয়া আনন্দের এবং আমি বিশ্বাস করি আমাদের সামনে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে। এ মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময়ের সূচনা করবে।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add