for Add

ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি

বিদেশী বংশোদ্ভূত কোন কোচের অধীনে কোন দেশ এ পর্যন্ত বিশ্বকাপ জিতেনি। তবে কার্লো আনচেলত্তি সোমবার বলেছেন ‘সবসময়ই প্রথম’ বলে একটি বিষয় থাকে এবং ব্রাজিলের হয়ে সেই গৌরব অর্জনের জন্য তিনি প্রস্তুত।

মে মাসে দায়িত্ব নেওয়ার সময় ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশী কোচ হয়েছিলেন এই ইতালীয় এবং তিনি পাঁচবারের চ্যাম্পিয়নদের আগামী গ্রীষ্মে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সহায়তা করেছিলেন।

গত সপ্তাহে সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে টোকিওতে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।

আনচেলত্তি বলেছেন তিনি নিজের এবং একইসাথে ব্রাজিলের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্যস্থির করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেয়াই আমার লক্ষ্য। ব্রাজিল যাতে বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করতে চাই এবং একসাথে বিশ্বকাপ জিততে চাই। অবশ্যই কোন বিদেশী কোচের অধীনে কোন দল এখনো পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতেনি। কিন্তু জীবনে সবসময়ই প্রথম বলে একটি বিষয় আছে।’

দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে টেবিলের পঞ্চম স্থানে থেকে বেশ কঠিন অবস্থায় বিশ্বকাপের টিকেট পেয়েছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনারে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেয়ায় তিতে সরে যাবার পর চতুর্থ কোচ হিসেবে ব্রাজিল জাতীয় দলে যোগ দিয়েছেন আনচেলত্তি।

আনচেলত্তির অধীনে দক্ষিণ কোরিয়ায় ব্রাজিল দুর্দান্ত পারফরর্ম করেছে। ১৮ বছর বয়সী তরুণ তুর্কি এস্তেভাও করেছেন জোড়া গোল। স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা রডরিগো ও ভিনিসিয়াস জুনিয়র।

প্রীতি ম্যাচ হলেও দলের দারুণ এই জয়ে সমর্থকরা উচ্ছাসা প্রকাশ করেছেন। কিন্তু আনচেলত্তি বলেছেন তার দলের এর থেকেও বেশি দেবার ক্ষমতা আছে, ‘সুন্দর ফুটবল খেলার যোগ্যতা ব্রাজিলিয়ান ফুটবলারদের রয়েছে। কিন্তু সুন্দর ফুটবল বলতে কি বোঝায় সেটা নিয়েও চিন্তা করতে হবে। ব্রাজিলের খেলোয়াড়দের ব্যক্তিগত গুণ রয়েছে। কিন্তু সবাই মিলে একটি টিমওয়ার্কের মাধ্যমে ফুটবল খেলতে হয় এবং ম্যাচে এগিয়ে যেতে হয়। যেকোন মুভমেন্টে সকলের মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয়। ফুটবলে এটি খুবই গুরুত্বপূর্ণ।’

৩৩ বছর বয়সী অভিজ্ঞ তারকা নেইমারকে ছাড়াই এশিয়া সফরে এসেছে ব্রাজিল। উরুর ইনজুরির কারণে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন এই সুপারস্টার। বিশ্বকাপের আগে নিজেকে ফিট প্রমাণ করে দলে ফেরাই এখন রেকর্ড এই গোলদাতার সামনে মূল চ্যালেঞ্জ।

আনচেলত্তি স্বীকার করেছেন নেইমারের যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই, ‘নেইমার যদি শারীরিক ভাবে ফিট থাকে তবে অবশ্যই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। এতে কোন সন্দেহ নেই। ফিট থাকলে বিশ্বের যেকোন দলেই সে খেলতে পারে।’

আনচেলত্তি দায়িত্ব গ্রহণের পর ব্রাজিল পাঁচ ম্যাচের চারটিতেই কোন গোল হজম করেনি। এর আগে অবশ্য ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে দারুণ সমালোচনা হয়েছিল। এ প্রসঙ্গে নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস বলেছেন, ‘আনচেলত্তি ইতালিয়ান, সে দলকে প্রতিরোধ করার কৌশল ভালই জানে। বিশেষ করে বিশ্বকাপের ইতিহাস বলে যে দল কোন গোল হজম না করলে তারাই শিরোপা জিতে। সে কারণে নিজেদের প্রতিরোধ করা খুবই গুরুত্বপূর্ণ।’

এশিয়ান বাছাইপর্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করে প্রথম দল হিসেবে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাপান। এর আগে ১৩ বারের মোকাবেলায় তারা কখনই ব্রাজিলকে পরাজিত করতে পারেনি। দলে বেশ কিছু ইনজুরি সমস্যাও রয়েছে। বিশেষ করে ব্রাইটন উইঙ্গার কাওরু মিতোমা ও লিভারপুল মিডিফিল্ডার ওয়াতারু এন্ডোর ইনজুরি দু:শ্চিন্তায় ফেলেছে এশিয়ান পরাশক্তিদের।

কোচ হাজিমে মোরিইয়াসু বলেছেন প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে সেটা আগামী বছর বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাস যোগাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জিততে চাই এবং একটি দল হিসেবে সব ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাই। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। যা আমরা কালকের ম্যাচে কাজে লাগাতে চাই।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add