for Add

ব্রাজিল দলে নেই নেইমার, ফিরলেন ভিনিসিয়ুস

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। ছিলেন না রদ্রিগোও। তবে, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ডাকা দলে ভিনিসিয়ুস এবং রদ্রিগোকেও ফিরিয়ে আনলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে তার দলে এবারও জায়গা হলো না নেইমারের। ইনজুরির কারণে নেই রাফিনহা, মার্কুইনহোসের মত বেশ কয়েকজন তারকাও।

বুধবার রিও ডি জেনিরোতে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১০ ও ১৪ অক্টোবর যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

২৬ জন ফুটবলারকে দলে ডাকা হয়েছে, যার মধ্যে দুইজন ফুটবলার ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে সুযোগ পেয়েছেন। দলটি আগামী সোমবার (৬ অক্টোবর) সিউলে একত্রিত হবে, যেখানে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।

শেষ তালিকায় না থাকা ভিনিসিয়ুস জুনিয়র ফিরেছেন দলে। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারেননি। রদ্রিগোও ফিরেছেন, যিনি আগের ফিফা উইন্ডোতে চোট ও মানসিক সমস্যার কারণে বাইরে ছিলেন। এছাড়া আনচেলত্তির অধীনে বেশ কয়েকজন নতুন ফুটবলারের অভিষেক হবে এই উইন্ডোতে।

ইনজুরির কারণে দলে নেই কয়েকজন ফুটবলার। তারা হলেন, অ্যালিসন (লিভারপুল), মার্কিনিয়োস (পিএসজি), অ্যালেক্সসান্দ্রো রিবেইরো (লিলে), আন্দ্রে সান্তোস (চেলসি) এবং রাফিনিয়া (বার্সেলোনা)।

ম্যাচ সূচি

দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল: ১০ অক্টোবর
জাপান বনাম ব্রাজিল: ১৪ অক্টোবর

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো (আল-নাসর), এডারসন (ফেনেরবাখ), হুগো সাউজা (করিন্থিয়ান্স)।

ফুলব্যাক: ভ্যান্ডারসন (মোনাকো), ওয়েসলি (রোমা), কাইও হেনরিক (মোনাকো), কার্লোস আগুস্তো (ইন্টার মিলান), ডগলাস সান্তোস (জেনিত)।

সেন্টার-ব্যাক: এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), লুকাস বেরালদো (পিএসজি)।

মিডফিল্ডার: আন্দ্রে (উলভস), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেস (উলভস), হোয়েলিন্টন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)।

ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), ইগোর হেসুস (নটিংহ্যাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), মাতেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

সামনে আরও পরীক্ষা

নভেম্বরের ফিফা উইন্ডোতে আফ্রিকান দলের বিপক্ষে ইউরোপে খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। লন্ডন ও প্যারিসে ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য প্রতিপক্ষ সেনেগাল। আগামী মার্চ মাসে ইউরোপীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও। সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স ও নেদারল্যান্ডস।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add