for Add

না ফেরার দেশে কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি বার্ড’

ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড আর নেই। ৯২ বছর বয়সে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্ড আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেন ৬৬ টেস্ট ও ৬৯টি ওয়ানডে ম্যাচে, যার মধ্যে রয়েছে তিনটি বিশ্বকাপ ফাইনালও। খেলোয়াড়ি জীবনে তিনি ইয়র্কশায়ারের হয়ে ১৯৫৬ সালে ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে ২০১৪ সালে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সভাপতিও হন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৩ ম্যাচে ডিকি বার্ড দুই সেঞ্চুরি করেছিলেন, সেরা ইনিংস ছিল ১৯৫৯ সালে গ্ল্যামরগানের বিপক্ষে অপরাজিত ১৮১ রান। তবে চোটের কারণে ব্যাটার হিসেবে ক্যারিয়ার বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৭০ সালে আম্পায়ারিং শুরু করার পর তিনি দ্রুতই ক্রিকেটের এক কিংবদন্তি চরিত্রে পরিণত হন।

ডিকি বার্ডের নানা অদ্ভুত অভ্যাস তাকে ভিন্নমাত্রায় জনপ্রিয় করে তোলে। ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাঠে হাজির হয়ে যেতেন, এমনকি একবার ওভালে ম্যাচের আগে সকাল ৬টায় পৌঁছে তালাবদ্ধ গেট টপকানোর চেষ্টাও করেছিলেন!

তার এলবিডব্লিউ সিদ্ধান্ত ছিল ক্রিকেটে বহুল আলোচিত। অনেক সময়ই ব্যাটারদের পক্ষে সিদ্ধান্ত দিতেন, যা আজকের ডিআরএস যুগে টিকে যেত না। তবে তিনি ছিলেন নিয়মিত ও ধারাবাহিক— যার ব্যতিক্রম ঘটেছিল হয়তো শেষ টেস্টে, যখন লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচে আবেগঘন বিদায়ী দিনে প্রথম ওভারেই ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনকে এলবিডব্লিউ দেন।

১৯৯৫ সালে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অতিরিক্ত রোদ কাচে প্রতিফলিত হওয়ায় খেলা বন্ধ করে দেওয়া, কিংবা ওভারের বল গোনার জন্য পকেটে রাখা মার্বেল মাটিতে পড়ে যাওয়া— এসব ঘটনায় দর্শক ও খেলোয়াড়দের কাছে তিনি ছিলেন রঙিন চরিত্র। এমনকি ইয়ান বোথাম ও অ্যালান ল্যামের নানা মজার প্র্যাঙ্কের শিকারও হয়েছিলেন তিনি।

ক্রিকেটের প্রতি অসামান্য অবদানের জন্য বার্ডকে ১৯৮৬ সালে এমবিই এবং ২০১২ সালে ওবিই খেতাব দেওয়া হয়। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ১৯৯৮ সালে ইয়র্কশায়ারের হয়ে শেষবার মাঠে দাঁড়ান আম্পায়ার হিসেবে।

ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘তিনি আমাদের সবার জন্য ছিলেন এক অনন্য চরিত্র। তার উত্তরাধিকার কেবল ক্রিকেটেই নয়, খেলোয়াড়সুলভ মনোভাব, বিনয় আর আনন্দ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add