for Add

মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বসুন্ধরা

প্রতিশোধের আগুনে জ্বলছিলেন মোহামেডানের খেলোয়াড়রা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের গত আসরে দর্শক উচ্ছৃঙ্খলায় দলটি হেরেছিল বসুন্ধরা কিংসের কাছে। এবার মোহােমেডানের লক্ষ্য ছিল, সেই হারের প্রতিশোধ নিয়ে নিজেদের ঘরে না থাকা এই ট্রফিটি যোগ করার। ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর মোহামেডানের সামনে দারুণ সুযোগ এসেছিল ৬৩ মিনিটে, যখন প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হয়।

তাতে কী? কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংস বুঝিয়ে দিয়েছে, কখনো কখনো খেলোয়াড়ের সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খেলোয়ায়াড়দের কোয়ালিটি। তাই ১০ জনের দলে পরিণত হওয়ার পর কিংস গুনেগুনে ৩ গোল দিয়েছে মোহামেডানের জালে।

শেষ ১৮ মিনিটে তিনটি গোল করে মোহামেডানকে ম্যাচ থেকে ছিটকে দেয় কিংস। ৪-১ গোলে ম্যাচ জিতে মৌসুম সূচক টুর্নামেন্টের ট্রফি ধরে রাখে তারা।

৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে লিড নেয় কিংস। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান উজবেকিস্তানের মুজাফফরভ। প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেছিলেন কিংসের সোহেল রানা। ৬৩ মিনিটে মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন তিনি। এতে ১০ জনের দলে পরিণত হয় কিংস।

মোহামেডান এরপর আর কোনো আক্রমণই করতে পারেনি কিংসের রক্ষণে। উল্টো একজন কম খেলোয়াড় নিয়ে মোহামেডানের ওপর চড়াও হতে থাকে কিংস। ৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড গোলরক্ষক সুজন হোসেন রুখে দিলেও পরের আক্রমণ থেকে ঠিকই ব্যবধান বাড়িয়ে নেন কিংসের আরেক ব্রাজিলিয়ান রাফায়েল।

৭৪ মিনিটে আবার গোল কিংসের। ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন গত মৌসুমে মোহামেডানের জার্সিতে দুর্দান্ত খেলা এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে ডরিয়েলটন নিজেদের দ্বিতীয় গোল করলে কিংস এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ৮০ মিনিটে মোহামেডান সমর্থকরা মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে কিছু সময় খেলা বন্ধ থাকে।

শেষ পর্যন্ত গোল আর বাড়েনি। ১০ জনের দল নিয়ে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে নেয় কিংস।

এ ম্যাচ দিয়ে বসুন্ধরা কিংসের ডাগআউটে অভিষেক হয়ে আর্জেন্টাইন কোচ মারিও কার্লোস গোমেজের। প্রথম ম্যাচেই প্রথম ট্রফি জেতার সুবাদে দারুণ অভিষেকই হলো এই আর্জেন্টাইন কোচের।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add