for Add

দুর্ঘটনার পর খেলাতেই কষ্ট ভুলে থাকেন আঁখি

বছর তিনেক আগেও একদম সুস্থ স্বাভাবিক একজন ছিলেন আঁখি মনি। একটি দুর্ঘটনা অন্ধকার নামিয়ে এনেছে পোষাক শিল্পে কাজ করা ভোলার চরফ্যাশনের এই তরুণীর জীবনে। সুচিকিৎসার অর্থ নেই, পরিবারে জায়গা নেই; আঁখি মনি কষ্ট ভুলে থাকতে আঁকড়ে ধরেছেন খেলাধুলাকে।

বৃহস্পতিবার পল্টন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। পক্ষাগাতগ্রস্থ আঁখি মনি অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে হুইল চেয়ার থেকে নেমে সাধারণ চেয়ারে বসার পর বোঝার উপায় ছিল না আঁখি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়।

২০২২ সালে বাস দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যায় আঁখির। এরপর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি। চিকিৎসকেরা বলেছিলেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে। বিদেশ যাওয়া তো দূরের কথা, টাকার অভাবে ঠিকঠাক থেরাপিও নিতে পারেননি তিনি।

অভাব-অনটনে ভোগা আঁখির এক পর্যায়ে স্থায়ী ঠিকানা হয় সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। সেখান থেকেই এবার অংশ নিচ্ছেন জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে।

টেবিল টেনিসেই নয়, নিয়মিত প্যারা আরচারি ও প্যারা বাস্কেটবলে অংশ নেন আঁখি। ইনডোর স্টেডিয়ামে নিজের দুঃখভরা জীবনকাহিনী বলতে গিয়ে বারবার কণ্ঠ ভারি হয়ে উঠছিল তার। প্রথম রাউন্ড জিতেছেন। খেলায় যখন জেতেন, তখন যেন সব কষ্ট ভুলে যান ভোলার চরফ্যাশনের এই তরুণী।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর বাবা-মা কেউই তার খোঁজ রাখেন না। ইনডোরের এক পাশে বসে আাঁখি বলছিলেন, ‘দুর্ঘটনার পর থেকে আমার পাশে কেউ নেই। বেঁচে আছি না মরে গেছি, পরিবারের কেউ সেই খোঁজ নেন না। বাবাকে ফোন করলে ধরেন না। মায়ের সঙ্গে কথা হয় মাঝেমধ্যে। দুর্ঘটনার পর বাড়ির সঙ্গে দূরত্ব বেড়ে গেছে। আমাকে পরিবার বোঝা মনে করে।’

খেলাধুলার মধ্যেই জীবনের সব আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন আঁখি। এ প্রসঙ্গে বলেন, ‘যখন খুব কষ্ট লাগে। তখন খেলাধুলায় মনোযোগী হই।’

আঁখির স্বপ্ন প্যারা অলিম্পিক গেমসে খেলার। একক, দ্বৈত ও দলগত এই তিনটি ইভেন্টে এবারের জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন শতাধিক বিশেষভাবে সক্ষম খেলোয়াড়।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add