for Add

ভারতের কাছে হারলো বাংলাদেশ

রবীচন্দ্রন অশ্বিনের বোলিং নৈপুন্যে চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হারলো সফরকারী বাংলাদেশ। রান বিবেচনায় ভারতের কাছে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার টাইগারদের।

ভারতের ছুঁড়ে দেওয়া ৫১৫ রানের টার্গেটে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪০ রানে শেষ ৬ উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৮ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে হারের স্বাদ দেন অশ্বিন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অশ্বিন। ম্যাচ সেরা হন অশ্বিন।

চেন্নাইয়ে ৫১৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান করেছিলো বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে আরো ৩৫৭ রান করতে হতো বাংলাদেশকে। শান্ত ৫১ ও সাকিব ৫ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের প্রথম সেশনে প্রথম ঘন্টায় কোন উইকেট হারায়নি বাংলাদেশ। ইনিংসের ৪৭তম ওভারে স্পিনার রবীন্দ্র জাদেজার বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে জীবন পান সাকিব। স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন ভারতের উইকেটরক্ষক ঋসভ পান্ত। ১৭ রানে জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি সাকিব। অশ্বিনের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে যশ্বসী জয়সোয়ালকে ক্যাচ দেন ৩টি চারে ২৫ রান করা সাকিব।

সাকিবের বিদায়ে ক্রিজে এসে ১ রানে বিদায় নেন লিটন দাস। জাদেজার বলে স্লিপে অধিনায়ক রোহিত শর্মাকে ক্যাচ দেন লিটন।
লিটনের মত দ্রুত সাজঘরে ফিরেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ। অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে জাদেজাকে ক্যাচ দেন মিরাজ। ব্যক্তিগত ৮ রানে মিরাজকে শিকার করে ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ৩৭তম ৫ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

মিরাজ ফেরার পরের ওভারেই প্যাভিলিয়নে ফিরেন এক প্রান্ত আগলে রাখা শান্ত। জাদেজার বলে জসপ্রিত বুমরাহকে ক্যাচ দেন তিনি। ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ৮২ রান করেন শান্ত।

দলীয় ২২২ রানে অষ্টম ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর শেষ উইকেটে মাত্র ১২ রান যোগ করে মধ্যাহ্ন-বিরতির আগেই ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ৫ রানে অশ্বিন ও শেষ ব্যাটার হাসান মাহমুদকে ৭ রানে বোল্ড করেন জাদেজা। অশ্বিন ৮৮ রানে ৬ উইকেট নেন। এছাড়া জাদেজা ৫৮ রানে ৩টি ও বুমরাহ ১টি উইকেট নেন।

দুই ইনিংসে ভারত যথাক্রমে ৩৭৬ ও ৪ উইকেটে ২৮৭ রান করে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৪৯ রান।

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত।

সংক্ষিপ্ত স্কোর কার্ড :

ভারত প্রথম ইনিংস : ৩৭৬/১০, ৯১.২ ওভার (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, হাসান ৫/৮৩)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪৯/১০, ৪৭.১ ওভার (সাকিব ৩২, মিরাজ ২৭*, বুমরাহ ৪/৫০)।

ভারত দ্বিতীয় ইনিংস : ২৮৭/৪ ডি, ৬৪ ওভার (গিল ১১৯*, পান্ত ১০৯, মিরাজ ২/১০৩)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২৩৪/১০, ৬২.১ ওভার (শান্ত ৮২, সাদমান ৩৫, অশি^ন ৬/৮৮)।

ফল : ভারত ২৮০ রানে জয়ী।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।

ম্যাচ সেরা : রবীচন্দ্রন অশ্বিন (ভারত)।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add