for Add

ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত

ঘরের মাঠে অজেয় রেকর্ড থাকা সত্ত্বেও ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চার হাজার দিনের বেশি সময় ধরে ঘরের মাঠে টেস্ট সিরিজে অপরাজিত ভারত। কিন্তু সদ্য পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় শান্তকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে কখনই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। ১১টিতে হার এবং ২টি ড্র করেছে টাইগাররা। ২০১৯ সালে সর্বশেষ ভারত সফরে পেস সহায়ক পিচে স্বাগতিক বোলারদের তোপে টেস্ট সিরিজের দুই ম্যাচই তিনদিনে ইনিংস ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

ভারতের বিপক্ষে থাকা প্রায় একই রকমের রেকর্ড নিয়ে পাকিস্তানে গিয়েছিলো বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে নেমে অতীতের দুঃস্মৃতি মুছে দিয়েছে টাইগাররা। দেশের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ।

শান্ত জানান, ভারতের বিপক্ষে জয়ের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে অতীতের চেয়ে এবার অনেক বেশি প্রস্তুত বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সিরিজের জন্য আজ চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘এটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। এজন্য আমরা অনেক বেশি সর্তক।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানে ভালো সিরিজের পর দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এই দল অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং ছেলেরা বিশ্বাস করে, আমরা ভারতকে হারাতে পারি। প্রতিটি সিরিজই একটি সুযোগ। আমরা দু’টি ম্যাচই জয়ের জন্য খেলবো।’

ঘরের মাঠে ভারতের অজেয় রেকর্ডের দিকে না তাকিয়ে নিজেদের প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যের কথা জানান শান্ত। তিনি বলেন, ‘প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ম্যাচ জয়ের জন্য প্রক্রিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা উজার করে দেওয়া। আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করতে পারি তাহলে ভাল ফলাফল সম্ভব।’

ভারত সফরে এক দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। কিছুদিন আগেই টেস্ট খেলেছে টাইগাররা। অপরদিকে এ বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিলো ভারত। যেহেতু আট মাস আগে টেস্ট খেলেছে এজন্য কিছুটা চাপে থাকবে ভারত। প্রতিপক্ষের চাপে থাকার সুযোগটা লুফে নিতে চাইবে বাংলাদেশ।

শান্ত বলেন, ‘র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে ভারত। কিন্তু সম্প্রতি আমরা ভালো খেলছি। পাকিস্তানে আমাদের ভালো একটি সিরিজ হয়েছে। যা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’ তিনি আরও বলেন, ‘টেস্ট জিততে হলে পাঁচ দিন ভালো খেলতে হবে। আমাদের লক্ষ্য পাঁচ দিন ভালো খেলা। শেষ দিনে শেষ সেশনে ফল আসতে পারে। আমরা যদি পাঁচ দিন ভালো ক্রিকেট খেলি তাহলে শেষ সেশনে জয়ের সুযোগ আছে।’

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। দুই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ভারত। হঠাৎ করে টেস্টে বাংলাদেশের জ্বলে উঠায় চিন্তিত টিম ইন্ডিয়া। সেটি ভারতের অনুশীলনের পদ্ধতিতে ফুটে উঠেছে।

২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে দু’দলের সর্বশেষ টেস্টে ভারতকে হারের মুখে ঠেলে দিয়েছিলো বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ উইকেটে স্বস্তির জয় পায় টিম ইন্ডিয়া। টেস্টে বাংলাদেশের দুর্দান্ত লড়াই ইঙ্গিত দিচ্ছে এই সংস্করণে এখন আর সহজ দল নয় তারা। সূত্র:বাসস

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add