for Add

যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত

স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের কারণ হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো উইকেটে না খেলাকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত রাতে ম্যাচ শেষে নাজমুল জানান, আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো উইকেটে খেলিনি।বাসস।

এ মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। সিরিজ জিতলেও খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র দুই ম্যাচে দেড়শ রানের কোটা পার করতে পারে তারা। এরমধ্যে সর্বোচ্চ দলীয় রান ছিলো ১৬৫।

জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে মরিয়া ছিলো বাংলাদেশ। কিন্ত প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হারের লজ্জায় ডুবতে হয় টাইগারদের। ৫ উইকেটে ম্যাচ হারের পেছনে ব্যাটারদের দায় দেখছেন বাংলাদেশ দলনেতা নাজমুল। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। শুরুটা ভালো হয়েছিলো কিন্তু মাঝে কিছু উইকেট হারিয়ে ফেলি। আমরা যদি আরও ২০ রান বেশি করতাম তাহলে ভালো সংগ্রহ পেতাম।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। মাঝের ওভারগুলোতে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেনি তারা। ১২তম ওভারে দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪৭ বলে ৬৭ রানের জুটিতে ৬ উইকেটে ১৫৩ রানের পুঁজি পায় টাইগাররা। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে থামলেও ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন হৃদয়।

ব্যাটারদের জ্বলে উঠতে না পারার কারণ হিসেবে উইকেটের দোষ দিয়েছেন নাজমুল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাাররা ঘুরে দাঁড়াতে পারবে।’

প্রথম ম্যাচে হারের আরও একটি কারণ হিসেবে বাংলাদেশের পেসারদের কাঠগড়ায় তুলেছেন নাজমুল। ডেথ ওভারে খুবই বাজে বোলিং করেছেন মুস্তাফিজু রহমান ও শরিফুল ইসলাম। ১৭ ও ১৯তম দুই ওভারে মুস্তাফিজ ৩২ রান এবং ১৮তম ওভারে ১৪ রান দেন শরিফুল।

নাজমুল বলেন, ‘দলের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ভালো করবে তারা।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add