for Add

ক্রীড়া উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ- চীন

যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ ও চীন সরকার একযোগে কাজ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে যুব ও ক্রীড়ার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশের চলমান উন্নয়ন, দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। চীন বিভিন্ন ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশে অভিজ্ঞ কোচ পাঠাতে আগ্রহী। বিশেষ করে টেবিল টেনিস খেলার উন্নয়নে প্রতিভাবান খেলোয়াড়দেরকে দেড় মাস মেয়াদি উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য চীন থেকে দক্ষ কোচ প্রেরন করতে আগ্রহী এবং অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৯ বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষন প্রদান করা হবে।

তিনি আরও বলেন, চীন সরকার চায় বাংলাদেশ এবং চীনের মধ্যে যুব ও ক্রীড়ার ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর ও জোরদার হোক। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে যুবক ক্রীড়া বিষয়ে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর এর লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রেরণ করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রী চীনের রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের প্রায় সকল মেগা প্রকল্প বাস্তবায়নে চীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যান্য সেক্টরের ন্যায় চীন সরকার বাংলাদেশের যুব ও ক্রীড়া খাতেও বিনিয়োগ করতে পারে। বাংলাদেশের এক-তৃতীয়াংশই যুব শক্তি। আধুনিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সরকার তাদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করছে। দেশে-বিদেশে তারা বিভিন্ন কর্মমুখী পেশায় নিয়োজিত হচ্ছে। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, আরচারি, শুটিংসহ বিভিন্ন খেলায় ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সাফল্য অর্জন করছে। বাংলাদেশ চীনে ক্রিকেট ও কাবাডি খেলার উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত আছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ফুটবলসহ বিভিন্ন ডিসিপ্লিনে ক্রীড়ার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চীন দুতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add