for Add

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা বাড়ানোর আহবান

দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। তিনি আজ দুপুরে সচিবালয়ে ৫ টি ক্রীড়া ফেডারেশন এর সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এ আহবান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই খেলাধুলার মাঠ রয়েছে। আমাদের সময়ে সেখানে নিয়মিত খেলাধুলার চর্চাটা হতো। যদি দাবা বা অ্যাথলেটিক এর কথা বলি, এটিতে স্কুল পর্যায়েই সব থেকে বেশি চর্চা বা বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। এখান থেকে যারা ভালো করতো, তারা পরবর্তীতে জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পেতো। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চাটা কমে গেছে। এ কারণে জাতীয় পর্যায়ে আগের মতো ভালো খেলোয়াড় উঠে আসছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে।

যে ফেডারেশনই ভালো ফলাফল অর্জন করবে, তাদেরই বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব খেলাই গুরুত্বপূর্ণ। তবে পারফরম্যান্স ও সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা অগ্রাধিকার লিস্ট তৈরি করবো। তারপর আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করবো। স্পোর্টস এর উন্নয়নে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও বসবো।

স্পোর্টসকে এগিয়ে নিতে স্পন্সর সংগ্রহ ও বৃদ্ধির বিষয়ে বিভিন্ন কর্পোরেট বডির সাথেও বৈঠকে বসবেন বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করবেন বলেও জানান মন্ত্রী।

এর পূর্বে মন্ত্রী কাবাডি, দাবা, জিমনাস্টিক, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সভায় ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষে প্রধান তথ্য কমিশনার ও সভাপতি ড. আব্দুল মালেক, দাবা ফেডারেশনের পক্ষে সভাপতি ও সাবেক আইজিপি ড. বেনজির আহমেদ, জিমন্যাস্টিক ফেডারেশনের পক্ষে শেখ বশির আল মামুন, হ্যান্ডবল ফেডারেশনের পক্ষে সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল এবং কাবাডি ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্টোপলিটনের পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিভিন্ন দিক তুলে ধরেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add