for Add

ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে। তিনি বলেন, কোন বিশেষ ফেডারেশনের জন্য নয়, ক্রীড়ার সব ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করা হবে।

সচিবালয়ে বুধবার দুপুরে নিজ দপ্তরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন নাজমুল। এ সময়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

ফুটবলকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের নারী ফুটবলাররা ধারাবাহিকভাবে ভাল ফলাফল অর্জন করছে। পুরুষরাও ভাল করছে। ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ফুটবলে কিছু সমস্যা রয়েছে। ফুটবল ফেডারেশনের মাঠ সংকট আছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজ চলছে। ৩১ ডিসেম্বর এটি সমাপ্তির জন্য ডেডলাইন রয়েছে। এটি যেন বিলম্ব না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকবো। দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। তারপরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকৃত চিত্র সশরীরে দেখতে চাই। দেখে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারবো।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামও পরির্দশনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামে উন্নতি বিষয়টিও আমরা ভাবছি। কমলাপুর স্টেডিয়াম যদি আরো উন্নত করা যায় তাহলে সেখানেও ফুটবল ফেডারেশন অনেক টুর্নামেন্ট বা নানাভাবে ব্যবহার করতে পারে।’

ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত বাজেট নিয়ে মন্ত্রী বলেন, ‘ফুটবলের ব্যাপ্তি অনেক বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয়ের কারণে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে এটাই স্বাভাবিক। ফুটবলসহ অন্যান্য খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসার আহবান জানাই।’

হকিকে দেশের আরেক সম্ভাবনাময় খেলা উল্লেখ করে ক্রীড়া মন্ত্রী বলেন, ‘হকির সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু বিষয় নির্ধারণ করেছি। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে যা করতে হবে। হকি ফেডারেশন মওলানা ভাসানী স্টেডিয়ামে ইনডোর হকির ব্যবস্থা করতে চায়। আমি বলেছি এটি করা সম্ভব। সেজন্য আমি হকি স্টেডিয়াম পরির্দশনে যাবো। ইনডোর হকিতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার।’

আগামী সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগদান শেষে আগামী ৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। এরপর স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব ড.মহিউদ্দীন আহমেদ। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add