for Add

আরেক প্রবাসী ইমরানুরও হতাশ করলেন

স্থানীয়দের বঞ্চিত করে প্রবাসী ক্রীড়াবিদদের বড় বড় আন্তর্জাতিক গেমসে পাঠানোর সংস্কৃতি বন্ধ করার সময় এসেছে। কোনো ট্রায়াল না নিয়েই এশিয়ান গেমসের মতো আসরে আমেরিকা থেকে উড়িয়ে এনে খেলিয়ে দেওয়া হলো নারী বক্সার জিন্নাত ফেরদৌসকে। একটি রাউন্ডও টপকাতে পারলেন না। রিংয়ে নেমেই ৫-০ তে কুপোকাত।

এর পর সবাই চোখ রেখেছিলেন আরেক প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের ওপর। তার কারণে স্থানীয় কোনো অ্যাথলেটকে বিবেচনায় নেননি বিওএর কর্মকর্তারা। ইমরান এশিয়ান গেমসের ফাইনালে খেলবেন-এমন প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে হলো উল্টো।

আজ (শনিবার) বিকেলে হাংজুতে এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে ইমরানুর ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন। তিনি সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড। শুক্রবারের হিটের টাইমিংয়ের চেয়ে মাত্র .০২ সেকেন্ড কমাতে পেরেছেন ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট।

সবচেয়ে বড় কথা, তিনি নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি। ৩ সেপ্টেম্বর লন্ডনে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন স্বীকৃত একটি ঘরোয়া প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ড টাইমিং করেছিলেন তিনি। ১০.৪২ সেকেন্ডে দৌড়িয়ে এসএ গেমসেও ভালো কিছু করা সম্ভব নয়।

শুক্রবার রাতে প্রথম রাউন্ডের ৫ নম্বর হিটে দৌড়িয়ে ইমরানুর ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছিলেন। এক নম্বর সেমিফাইনালে ইমরানের সঙ্গে ছিলেন দক্ষিণ এশিয়ার আরেক অ্যাথলেট পাকিস্তানের শাহবাজ গহর। তিনি ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে তিনি হয়েছেন সপ্তম। অষ্টম হয়েছেন সৌদির নাসের।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add