for Add

প্রস্তুত ফ্রান্সের লোরিস

এক দশকেরও বেশি সময় যাবত ফ্রান্স ফুটবল দলের অধিনায়কের পদ আগলে রাখা হুগো লোরিস আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের হাতছানি এখন লোরিসের সামনে।
১২ বছরের আন্তর্জাতকি ক্যারিয়ারে আল বায়াত স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামলে সেটা হবে ফ্রান্সের হয়ে লোরিসের ১৪৩তম ম্যাচ খেলার। এর আগের রেকর্ডটি ছিল লিলিয়ান থুরামের।

২০১৩ সাল থেকে লোরিস ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেন টটেন্যাম হটস্পারে একে অপরের সতীর্থ। কিন্তু ঐ সময়ের মধ্যে ফরাসি গোলরক্ষক নিজকে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে লরেন্ট ব্ল্যাঙ্কের হাত থেকে নেয়া আর্মব্যান্ডটি এখনো হাতে পড়ে খেলতে নামেন লোরিস।

ফ্রান্সের সহকারী কোচ গাই স্টিফান বলেছেন, ‘ক্যারিয়ারে এমন একটি অর্জন এবং একই সাথে সবোচ্চ পর্যায়ে ১০-১২ বছর নিজেকে ধরে রাখা সত্যিই অসাধারণ। লোরিসকে খুব কমই ইনজুরিতে পড়তে দেখা গেছে, এতেই প্রমাণিত হয় তিনি কতটা ধারাবাহিক ছিলেন।’

এ মাসের ২৬ তারিখে লোরিস ৩৬ বছরে পা রাখতে যাচ্ছেন। আন্তর্জাতিক ম্যাচে প্রথম যখন তিনি অধিনায়কের দায়িত্ব পান তার থেকে নিজেকে অনেক বেশি পরিবর্তিত করে তুলেছেন। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজিত হবার পর চার বছর আগে রাশিয়ায় তার হাতে উঠে বিশ্বকাপের শিরোপা। কাতারে আসার ঠিক আগে লোরিস বলেছিলেন, ‘আমি স্বাভাবিকভাবেই এই পর্যায়ে এসেছি। ২৩ বছর বয়সে আমি যা ছিলাম তার থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। ঐ বয়সে অধিনায়কের দায়িত্ব পাওয়াটা আমার কাছে বিশেষ কিছুই ছিল।’

২০১৮ সালের বিশ্বকাপজয়ী দলটি থেকে রক্ষণভাগের বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন হলেও লোরিস ঠিকই দিদিয়ের দেশ্যমের পছন্দের গোলরক্ষক হয়েই টিকে আছেন। রাশিয়া বিশ্বকাপে মূল দলে ছিলেন শুধুমাত্র রাফায়েল ভারানে। দলের প্রতি অবদান রাখার কারণে লোরিসের প্রশংসা করেছে ভারানে। যদিও পরিসংখ্যান বলে আগের মত লোরিস আর সেভাবে সার্ভিস দিতে পারছেন না। এবারের বিশ্বকাপে লোরিস তার সামনে আসা শটগুলোর মধ্যে ৪০ শতাংশ রক্ষা করতে পেরেছেন, ২০১৮ সালে যা ছিল ৬৭ শতাংশ।

কিন্তু তার প্রভাব ফ্রান্স দলে এসব পরিসংখ্যানেরও অনেক উর্ধ্বে। বেশ কিছু তারকাকে দল থেকে বাদ দিলেও দেশ্যম অভিজ্ঞ লোরিসের উপরই সবসময় আস্থা রেখেছেন। মধ্যমাঠে এবার পল পগবা ও এন’গোলে কান্তে ইনজুরির কারণে খেলতে পারেননি।

২০২৪ সাল পর্যন্ত টটেনহ্যামের সাথে চুক্তি থাকলেও লোরিস ঠিকই জানেন ক্যারিয়ারে সপ্তম বড় টুর্নামেন্ট হিসেবে কাতারই তার সর্বোচ্চ পর্যায়ে শেষ টুর্নামেন্ট। এ সম্পর্কে লোরিস বলেছেন, ‘এটা আমার জন্য একটি বড় সুযোগ, কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ। পরেরটি আসবে চার বছর পর, এই মুহূর্তে আমি সর্বোচ্চ দেবারই চেষ্টা করে যাচ্ছি।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add