for Add

আবুধাবি ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যালে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল’ আগামী ১৭ আগস্ট থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে। চেস-রেজাল্টস.কম সূত্রে জানা গেছে এ আসরে বাংলাদেশের পাঁচ দাবাড়ু অংশ নিতে যাচ্ছেন।

২৮তম আবুধাবি ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যালের মাস্টার্স গ্রুপে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, দুই ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদি হাসান পরাগ এবং ওপেন গ্রুপে কৌশিক বৈদ্য অংশ নেবেন।

স্ট্যান্ডার্ড টুর্নামেন্টের পাশাপাশি এই ফেস্টিভ্যালের ব্লিটজ টুর্নামেন্টেও অংশ নেবেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

প্রায় ৪৪ হাজার (৪৩,৭৫০) মার্কিন ডলারের এই প্রাইজমানির টুর্নামেন্ট ১৭-২৫ আগস্ট আবুধাবির রেডিসন ব্লু হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩২টি দেশের ১৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে ৪৬ জন গ্র্যান্ডমাস্টার, ৭ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৪২ জন আন্তর্জাতিকমাস্টার, ৪ জন নারী আন্তর্জাতিকমাস্টার, ৩৮ জন ফিদেমাস্টার. ২ জন নারী ফিদেমাস্টার ও ৫ জন ক্যান্ডিডেটমাস্টারসহ ১৪৪ জন খেতাবপ্রাপ্ত দাবাড়ু রয়েছেন।

বিশেষ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের জন্য আবুধাবি ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রত্যাশিত নৈপুন্যে দেখাতে পারলে তার গ্র্যান্ডমাস্টার নর্ম পাবার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনিভাবে দুই ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদি হাসান পরাগের আন্তর্জাতিকমাস্টার নর্মের সম্ভাবনা রয়েছে। তবে তারা এ আসরে প্রতিপক্ষের সঙ্গে কতটা প্রত্যাশিত ফল ও পয়েন্ট অর্জন করতে পারেন সেটির উপরই তাদের নর্ম পাওয়া না পাওয়া নির্ভর করছে।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add