for Add

জনতা ব্যাংক অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃ ব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় জনতা ব্যাংক অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জনতা ব্যাংক ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। জনতা ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মো. মুনিরুল ইসলাম, এমএম জহিরুল ইসলাম, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, এবি বাপ্পী, মিহির লাল দাস ও মো. আনিসুর রহমান।

এদিকে সোনালী ব্যাংক ৯ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। সোনালী ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে ইমাম হাসান, শেখ রুমান-উর-রশিদ, মুকিতুল ইসলাম রিপন, তরিকুল ইসলাম তারেক, মো. আবু তারিক ও মো. মাহবুব আলম।

অপরদিকে ৮ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির গেম পয়েন্টে ১৫ গেম পয়েন্ট পেয়ে ব্র্যাক ব্যাংক তৃতীয়স্থান লাভ করে। ব্র্যাক ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মোহাম্মদ সাইফুল ইসলাম, দীন মোহাম্মদ, মো. আসিফুর রহমান, সোমিউন বসির, এসএম মুকিতুল ইসলাম ও মো. ওলিউর রহমান। তবে ১৪ গেম পয়েন্ট করে নিয়ে ইস্টার্ন ব্যাংক চতুর্থ ও অগ্রণী ব্যাংক পঞ্চমস্থান লাভ করে।

অন্যান্য স্থানগুলো হচ্ছে ষষ্ঠ-পল্লী সঞ্চয় ব্যাংক, পয়েন্ট-৫; সপ্তম-রূপালী ব্যাংক, পয়েন্ট-৫; অষ্টম-সিটি ব্যাংক, পয়েন্ট-৪ এবং নবম-মার্কেন্টাইল ব্যাংক, পয়েন্ট-৩।

বোর্ড পুরস্কার লাভ করেন যথাক্রমে প্রথম বোর্ড : সিটি ব্যাংকের অভিক সরকার, ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট, দ্বিতীয় বোর্ড : ব্র্যাক ব্যাংকের দীন মোহাম্মদ, ৬ ম্যাচে ৬ পয়েন্ট, তৃতীয় বোর্ড : সোনালী ব্যাংকের মুকিতুল ইসলাম রিপন ও জনতা ব্যাংকের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, পয়েন্ট- ৭ ম্যাচে ৬ পয়েন্ট করে। চতুর্থ বোর্ড : জনতা ব্যাংকের এবি বাপ্পী পয়েন্ট ৫ ম্যাচে ৪, অতিরিক্ত-১ বোর্ডে : জনতা ব্যাংকের মিহির লাল দাস, পয়েন্ট ৭ ম্যাচে ৭।

সপ্তম বা শেষ রাউন্ডে ২৩ মে সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে জনতা ব্যাংক ৪-০ গেম পয়েন্টে মার্কেন্টাইল ব্যাংককে ও রূপালী ব্যাংক ২.৫-১.৫ গেম পয়েন্টে পল্লী সঞ্চয় ব্যাংককে পরাজিত করে। সোনালী ব্যাংক ২-২ গেম পয়েন্টে সিটি ব্যাংকের সাথে ও ব্র্যাক ব্যাংক ২-২ গেম পয়েন্টে অগ্রণী ব্যাংকের সাথে ড্র করে।

উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৯টি ব্যাংক অংশগ্রহণ করে।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add