for Add

ভারতের আইএম সংকল্প এককভাবে শীর্ষে

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ভারতের আন্তর্জাতিকমাস্টার সংকল্প গুপ্ত ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে ভারতের আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।

পাঁচ পয়েন্ট নিয়ে ৬ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ভারতের চার আন্তর্জাতিকমাস্টার আন্তর্জাতিক মোহাম্মদ নুবাইরশাহ শেখ, শ্রীজিৎ পল, কুস্তভ চ্যাটার্জী ও অরন্যক ঘোষ এবং ভারতের শুভায়ন কুন্ডু।

হোটেল ৭১ এর আম্র-কাননে সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার সংকল্প আন্তর্জাতিকমাস্টার সায়ন্ত দাসকে, শুভায়ন কুন্ডু বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকোকে, আন্তর্জাতিকমাস্টার কুস্তুভ ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার যুবারেভকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদেমাস্টার শেখ নাসির আহমেদকে, আন্তর্জাতিকমাস্টার শ্রীজিৎ চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার আলেস্কি কিসলিনিস্কিকে, ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপোর মাউসদ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার ফিদেমাস্টার পিওমানথা সাসিথ নিপুনকে, ভারতের সংকেত চক্রবর্তী ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে, কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজবার শওকত হোসেন পল্লবকে, সৌরথ বিশ্বাস পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদীকে, শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার লিয়ানগে রানিনদু দিলশান ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, ভারতের মহিলা আন্তর্জাতিকমাস্টার অর্পিতা মূখার্জী আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন শফিক আহমেদকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সাকলাইন মোস্তফা সাজিদকে, অনত চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহানকে, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় কাজী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক মতুর্জা মাহাথির ইসলামকে, স্বর্নাভো চৌধুরী মোহাম্মদ শামীমকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন মারযুক চৌধুরীকে, জাবেদ আল আজাদ মো. শরীয়তউল্লাহকে, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম দেলোয়ার হোসেনকে ও ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীন মো. সাজিদুল হককে পরাজিত করেন।

তবে আন্তর্জাতিকমাস্টার অরন্যক আন্তর্জাতিকমাস্টার মিত্রভার সাথে, আন্তর্জাতিকমাস্টার নুবাইরশাহ ইরানের গ্র্যান্ডমাস্টার গায়েম এহসান মাগামির সাথে, আন্তর্জাতিকমাস্টার নীলেশ সাহা ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আন্দ্রে সমিততসের সাথে, ভারতের আন্তর্জাতিকমাস্টার সামেদ জয়কুমার শেঠী ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তার সাথে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সাথে, ওয়াদিফা আহমেদ মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌসের সাথে ড্র করেন।

অষ্টম রাউন্ডের খেলা রোববার বিকেল ৩টা থেকে হোটেল ৭১ এর লেভেল-৯ এর আম্র-কাননে শুরু হবে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add