for Add

মুজিববর্ষ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার লিগ শুরু

মুজিববর্ষ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ শুক্রবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনে শুরু হয়েছে। উদ্বোধনীদিনের প্রথম রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ভারতীয় গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলী, ভারতীয় গ্র্যান্ডমাস্টার রৌনক সাদভানী ও গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, নাইম হক, ভারতীয় কস্তভ কুন্ডু ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিনকে পরাজিত করেন।

এদিকে গতবারের রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে। সাইফ স্পোর্টিং ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার বি আদিবান ও বেলারুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ যথাক্রমে সোনালী ব্যাংকের সব্যসাচী মন্ডল ও মো. মতিউর রহমান মামুনকে পরাজিত করেন। সোনালী ব্যাংকের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার অনুপ দেশমূখ সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন এবং সোনালী ব্যাংকের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার শেখর চন্দ্র সাহু সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের সাথে ড্র করেন।

অপরদিকে তিতাস ক্লাব চেস টিমের কাছে ২.৫-১.৫ গেম পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ বিমান। তিতাস ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার এরিগাইসি অর্জুন ও মো. মাসুম হোসেন যথাক্রমে বিমানের ভারতীয় গ্র্যান্ডমাস্টার নীলউৎপল দাস ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমনকে পরাজিত করেন। বিমানের ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ বিমানের জাবেদ আল আজাদকে পরাজিত করেন এবং তিতাসের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার ধুলিপালা বালা চন্দ্র প্রসাদ বিমানের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে ড্র করেন।

তবে বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে হারিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস যথাক্রমে লিওনাইনের শাহনাজ মোহাম্মদ ফারুক ও ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে পরাজিত করেন। লিওনাইনের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ ও শুভায়ন কুন্ডু যথাক্রমে নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন।

এছাড়া উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবের সাথে ড্র করেছে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতীয় আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার পুরানিক অভিম্যানুকে পরাজিত করেন। শাহিন চেস ক্লাবের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার নারায়ানান যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ও ভারতের আন্তর্জাতিকমাস্টার কুস্তাব চ্যাটার্জিকে পরাজিত করেন। এ বছর দাবা লিগে ১১ টি দল অংশগ্রহণ করছে। একসেস চেস ক্লাব অংশ না নেয়ায় প্রথম বিভাগে রেলিগেটেড হয়েছে এবং অংশগ্রহণকারী ১১টি দলের মধ্যে সর্বনিম্ম একটি দল প্রথম বিভাগে নেমে যাবে।

আগামীকাল ২০ মার্চ শনিবার বিকেল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। দ্বিতীয় রাউন্ডে শাহিন চেস ক্লাব বনাম তিতাস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী বনাম উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ বনাম লিওনাইন চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব বনাম শেখ রাসেল চেস ক্লাব, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি বনাম সাইফ স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে মোকাবিলা করবে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add