for Add

বঙ্গবন্ধু ম্যারাথনে আসতে শুরু করেছে বিদেশী দৌড়বিদরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। ম্যারাথনে অংশ নিতে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি দৌড়বিদরা। শুক্রবারের মধ্যে বিদেশি সব প্রতিযোগিরাই চলে আসবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। ম্যারাথনে অংশ নিতে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি দৌড়বিদরা। শুক্রবারের মধ্যে বিদেশি সব প্রতিযোগিরাই চলে আসবেন।

আসছে রোববার অনুষ্ঠেয় ম্যারাথন আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত। আজ মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সেনা সদরের আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আমিনুল হক। এ সময় আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমেদ খান, এমটি পরিদপ্তরের কর্ণেল স্টাফ কর্ণেল মো. শওকত ওসমান, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান এবং অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু উপস্থিত ছিলেন।

১০ জানুয়ারি ফুল ও হাফ দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে ম্যারাথন। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য হবে ৪২.১৯৫ কিলোমিটার। হাফ ম্যারথনের দৈর্ঘ্য হবে ২১. ৩৯৭ কিলোমিটার। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ- গুলশান ২- গুলশান ১- পুলিশ প্লাজা-হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) হবে ম্যারাথনের রুটম্যাপ।

সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ফুল ম্যারাথনে অংশ নেবেন একশ’ জন। হাফ ম্যারাথনেও অংশ নেবেন সমান সংখ্যক দৌড়বিদ। যা শুরু হবে সকাল ৬টা ৪০ মিনিটে। অংশ নিতে আগ্রহী সকল দৌড়বিদদের ৮ জানুয়ারি করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল তারা ম্যারাথনে অংশ নিতে পারবেন। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশ নেবেন।

ব্রিগেডিয়ার জেনারেল একেএম আমিনুল হক বলেন, ‘এ ম্যারাথন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেস (এইমস) এবং আন্তর্জাতিক অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের (এএএ) অনুমোদন পাওয়া গেছে। ১০ জানুয়ারি ফুল ও হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং ৭ মার্চ পর্যন্ত ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হবে। প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে অংশ নিতে পারবেন দৌড়বিদরা। ইতোমধ্যে প্রায় দেড় লাখ আবেদন পেয়েছি। আমাদের লক্ষ্য ১০ লাখ আবেদনকারী।’ তিনি যোগ করেন, ‘কেবল দেশেই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা বিদেশেও এ ম্যারাথনের আয়োজন করছি।’

ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে এলিট রানার এবং মালদ্বীপ, নেপাল, পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নেবেন। ফুল ম্যারাথনে পুরুষ ও নারী দু’বিভাগেই বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার মার্কিন ডলার করে, রানারআপ ১০ হাজার ডলার করে, তৃতীয় পাঁচ হাজার ডলার করে, চতুর্থ চার হাজার করে, পঞ্চম তিন হাজার, ষষ্ঠ দুই হাজার এবং সপ্তম স্থান অর্জনকারী এক হাজার ডলার করে পুরস্কার পাবেন। সার্ক এবং দেশি পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়নরা ৫ লাখ টাকা করে, রানারআপরা চার লাখ করে, তৃতীয় হওয়া তিন লাখ, চতুর্থ স্থান অর্জনকারী দুই লাখ এবং পঞ্চমস্থান অর্জনকারী এক লাখ টাকা করে পাবেন।

হাফ ম্যারাথনে পুরুষ ও নারী দু’বিভাগেই বিদেশি এলিট বিভাগের চ্যাম্পিয়ন দু’হাজার সাতশ’ ৫০ মার্কিন ডলার, রানারআপ এক হাজার পাঁচশ’ ডলার এবং তৃতীয় হওয়া দৌড়বিদ পাবেন সাতশ’ পঞ্চাশ মার্কিন ডলার। দেশিদের মধ্যে চ্যাম্পিয়নরা আড়াই লাখ টাকা করে, রানারআপ দু’লাখ, তৃতীয় দেড় লাখ এবং চতুর্থ ও পঞ্চমস্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে ১০ হাজার টাকা করে। বিদেশিদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে হোটেল রিজেন্সিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakamarathon.com.bd)|

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add