for Add

সুব্রতের কাছে হেরে গেল ভারতের আন্তর্জাতিকমাস্টার সংকল্প

ফিদে অনলাইন ওয়ার্ল্ড ক্যাডেট এন্ড ইয়ুথ র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপের ওপেন এবং বালিকা বিভাগের এশিয়ান কন্টিনেন্টাল সিলেকশনের পঞ্চম রাউন্ড শেষে ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৩ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে নুশরাত জাহান আলো ২.৫ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে মর্তুজা মাহাথির ইসলাম ২ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে স্বর্নাভো চৌধুরী ২ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে সাকলাইন মোস্তফা সাজিদ ২ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ২ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে ওয়াদিফা আহমেদ ২ পয়েন্ট ও বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে কাজী জারিন তাসনিম ও ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সৈয়দ রিদওয়ান এক পয়েন্ট করে পেয়েছেন।

১২ ডিসেম্বর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডে সুব্রত মঙ্গোলিয়ার বুলগানখান গানজোরিনকে, সাজিদ ইন্দোনেশিয়ার আদওয়া ফাত্তা আচমেদকে, আলো মঙ্গোলিয়া মহিলা ক্যান্ডিডেটমাস্টার আমিন এরডিনি বায়ানমুনখকে, নোশিন সংযুক্ত আরব আমিরাতের নুর সালেহ জসিমকে পরাজিত করেন। মর্তুজা ইয়েমেনের খালিদ ওয়ালিদ আব্দুল্লাহর সাথে ড্র করেন। স্বর্নাভো ভারতের আন্তর্জাতিকমাস্টার ভারত সুব্রমনিয়ামের কাছে, রিদওয়ান ভারতে শ্রিয়াসপায়াপাতের কাছে, ওয়াদিফা হংকংয়ের ফেঙ্গ ইউনিসের কাছে ও জারিন লেবাননের আসোউম নূরের কাছে হেরে যান।

চতুর্থ রাউন্ডে সুব্রত ভারতের আন্তর্জাতিকমাস্টার সংকলপ গুপ্তকে, মর্তুজা সংযুক্ত আরব আমিরাতের হামাদ বাদেরকে, স্বর্নাভো কাতারের আব্দুল্লাহ আহমেদ আল হামিদকে, সাজিদ সংযুক্ত আরব আমিরাতের রশিদ হোসেন আলহামাদিকে, জারিন মালদ্বীপের আয়েসাত হিমা ইব্রাহিম মুজকে, ওয়াদিফা কাজাকস্তানের আইজারিক খালিজাকে পরাজিত করেন। আলো মঙ্গোলিয়ার মহিলা ফিদেমাস্টার মুনখজুল দাভাখুর সাথে ড্র করেন। নোশিন চিনের কাই ইউইয়াংয়ের কাছে ও রিদওয়ান সংযুক্ত আরব আমিরাতের সৌদ জাবেরের কাছে হেরে যান।

পঞ্চম রাউন্ডে ওয়াদিফা মালদ্বীপের মারিয়াম মিসকা মিগদায়াদকে পরাজিত করেন ও মর্তুজা ফিলিস্তিনের বেলাল হাম্মাদের সাথে ড্র করেন ও সৈয়দ রিদওয়ান বাই পান। সুব্রত ইরানের গোলামি ওরিমি মাহদির কাছে, স্বর্নাভো চিনের সান জায়াজুনের কাছে, সাজিদ ইরানের ইয়াগানেগি বারাতের কাছে, নোশিন মঙ্গোলিয়ার মহিলা ফিদেমাস্টার আলটানটুয়া বোল্ডবাটারের কাছে, জারিন শ্রীংলকার থারুসি নিকলেসার কাছে ও আলো ভারতের রেনগানায়াকির কাছে হেরে যান।

১৩ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে ষষ্ঠ ও সপ্তম তথা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add