for Add

এশিয়ান সিলেকশনে সুব্রত, নোশিন, স্বর্নাভো ও আলো জিতেছে

ফিদে অনলাইন ওয়ার্ল্ড ক্যাডেট ও ইয়ুথ র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১০, ১২, ১৪, ১৬ ও ১৮ ওপেন এবং বালিকা বিভাগের এশিয়ান কন্টিনেন্টাল সিলেকশনের খেলা আজ ১১ ডিসেম্বর অনলাইন প্লাটফর্ম টরনেলোতে শুরু হয়েছে।

আজ শুক্রবার প্রথম ও দ্বিতীয় তথা দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের চার জন খেলোয়াড় একটি করে জয় পেয়েছেন। তারা হলেন ওপেন অনূর্ধ্ব-১৯ গ্রুপে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে স্বর্নাভো চৌধুরী ও বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে নুশরাত জাহান আলো।

অপর পাঁচ জন খেলোয়াড় ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে সাকলাইন মোস্তফা সাজিদ, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সৈয়দ রিদওয়ান, বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে ওয়াদিফা আহমেদ, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে মর্তুজা মাহথির ইসলাম ও বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে কাজী জারিন তাসনিম টানা দুই ম্যাচেই হেরে যান।

প্রথম রাউন্ডে সুব্রত ফিলিস্তানের ইয়াজিন আবো খালাফকে ও আলো মালদ্বীপের কিয়ান মোহাম্মদ ইউসামাথকে পরাজিত করেন। প্রথম রাউন্ডে সাজিদ উজকেস্তানের নুরগালিয়েভ সাওয়াতের কাছে, রিদওয়ান চিনের জিয়াও তোওয়ের কাছে, স্বর্নাভো ইরানের আন্তর্জাতিক মাস্টার দানেশবার বরদিয়ার কাছে, মর্তুজা মঙ্গোলিয়ার আমারতুভসিন গেনজোরিংয়ের কাছে, ওয়াদিফা কিরগিজিস্তানের জুনুসবেকোভা আইমনচুকের কাছে নোশিন মালদ্বীপের নুহা রিলভানের কাছে ও জারিন ইরানের মহিলা ফিদেমাস্টার জাহেদিফার আনাহিতার কাছে হেরে যান।

দ্বিতীয় রাউন্ডে নোশিন অস্টেলিয়ার ভ্যান সেবিললি সুলিয়াকে ও স্বর্নাভো মিয়ানমারের কাযুং মন থারকে পরাজিত করেন। তবে সুব্রত ভারতের গ্র্যান্ড মাস্টার পি ইনিয়ানের কাছে, জারিন গুয়ামের এসতুর গ্রাস কোয়ের কাছে, মর্তুজা গুয়ামের সারমাইয়েনতো সাইলির কাছে, আলো ভারতের মহিলা ফিদেমাস্টার বিশ্বভাসনাভালার কাছে, রিদওয়ান ইরানের আশরাফ আরতিনের কাছে, ওয়াদিয়া ইন্দোনেশিয়ার ওয়াং ঝিয়াও জিয়াওয়ের কাছে ও সাজিদ লেবাননের এল হাববোউব হিচামের কাছে পরাজিত হন।

উল্লেখ্য এশিয়ান কন্টিনেন্টাল সিলেকসনের খেলা তিনদিনব্যাপী ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ হতে শীর্ষস্থানপ্রাপ্ত ৩ জন খেলোয়াড়ের ফাইনাল স্টেজে খেলার সুযোগ পাবে। আগামীকাল শনিবার ১২ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা হতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add