for Add

কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল ফোরামের সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী

rasellll

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন,’কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহকে স্পোর্টসের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। সময় এসেছে মাঠে খেলা ফেরাতে কমনওয়েলথভুক্ত সকল রাষ্ট্রকে একযোগে কাজ করার। প্রয়োজনে এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে হবে যেখান থেকে অনলাইন ভিত্তিক প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আজ (বৃহস্পতিবার) কমনওয়েলথ সচিবালয় আয়োজিত স্পোর্টস অ্যান্ড কোভিড-১৯ এর ওপর কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল ফোরামের সভায় যোগ দিয়ে এ কথা বলেছেন। বিকেলে কমনওয়েলথ সচিবালয়ের আয়োজনে জরুরি এই ভার্চুয়াল সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি অংশগ্রহন করেন। কেনিয়ার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড. আমিনা মোহাম্মদের সভাপতিত্বে এ ভার্চুয়াল সভায় কমনওয়েলথ এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ও কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রসমূহের ক্রীড়া মন্ত্রীগণ উপস্হিত ছিলেন।

উক্ত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল করোনা পরিস্থিতির এ দুঃসময়ে বিশ্বের ক্রীড়াঙ্গনকে সচল করার লক্ষ্যে কমনওয়েলথ সচিবালয় কর্তৃক কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র সমূহের ক্রীড়ামন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল সভা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘করোনা পরিস্থিতিতে এমন একটি সুন্দর আয়োজন করায় আমি কমনওয়েলথ সচিবালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা কোভিড-১৯ মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অনেক স্টেডিয়াম, খেলার মাঠ, জিমনেসিয়াম ও শুটিং কমপ্লেক্স কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করছি।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,’করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা উক্ত স্থাপনাসমূহ খেলাধুলা পরিচালনার জন্য ব্যবহার করতে পারছিনা। ইতোমধ্যে আমরা ভার্চূয়াল পদ্ধতিতে বিভিন্ন সভা আয়োজন ও পরিচালনা করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার জন্য ভার্চুয়াল পদ্ধতিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়া শ্যূটিং ফেডারেশন এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করছে।’

ক্রীড়াবিদদের ফিটনেসের ওপর গুরুত্ব দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন,‌’খেলোয়াড়, প্রশিক্ষকদের সাথে আমাদের সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখা যাতে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা পূর্ণ উদ্যোমে খেলায় মনোনিবেশ করতে পারে। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্হ ক্রীড়াবিদদের সরকারের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত আছে। স্বাস্থ্য বিধি মেনে স্পোর্টসকে মাঠে নিতে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add