for Add

করোনা চিকিৎসা সহায়তায় দুটি মাইক্রোবাস উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

97455441_580163319275367_3487536053059846144_n
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় এবার নিজ জেলা গাজীপুরে দুটি মাইক্রোবাস উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল এমপি ব্যক্তিগতভাবে কোভিড -১৯ নমুনা সংগ্রহ করার জন্য একটি এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার নার্সদের যাতায়াতের জন্য আরো একটি মাইক্রোবাস প্রদান করেছেন।

গাজীপুর সার্কিট হাউজে গাজীপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নিকট চাবি প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এ সময়  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিপক্ষ দৃশ্যমান ছিলো তাই সবাই যুদ্ধ করতে পেরেছিলো। কিন্তু দেশে যে মহামারি দেখা দিয়েছে এটি একটি অদৃশ্য শক্তি এখানে যুদ্ধ করতে ঢাল তলোয়ার দিয়ে কাজ হবে না এখানে জনসচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের ডাক্তার নার্স সবাই এক সাথে কাজ করছে এই ভাইরাস কে প্রতিহত করতে।

পাশাপাশি আমরা কর্মহীন সহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি আরো বলেন গাজীপুরে কোভিট-১৯এর চিকিৎসা ও নমুনা সংগ্রহে যে ডেডিকেটেড হাসপাতালে রয়েছে ইতিমধ্যেই আমরা হাসপাতলটি করোনা ট্রিটমেন্ট এর জন্য প্রস্তুত করেছি। এর পরেও ডাক্তার নার্সদের আনা নেয়া তে কিছু যানবাহন সল্পতা রয়েছে। আমরা সেই কথা চিন্তা করেই ডাক্তার ও নার্সদের যাতায়াত সুবিধাথে একটি মাইক্রোবাস ও কোভিট -১৯ এর নমুনা সংগ্রহের প্রয়োজনে আর একটি মাইক্রোবাস প্রদান করছি। একই সাথে আমরা ডাক্তার নার্স সহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করছি। । কোভিট-১৯ ভাইরাসে অনেক পরিবার আজ বিপযর্স্ত আমরা যে যেখান থেকে যতটুকু  পারি,আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। সমাজের বিত্তবানদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যতটুকু পারেন সাধারন মানুষের পাশে এসে দাড়ান।করোনা ভাইরাসে ইতিমধ্যে গাজীপুরে খুবই ভয়ঙ্কর রুপ ধারন করেছে তাই বারবার হাত পরিস্কার করুন , প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না। আপনি বাচুন আপনার পরিবারকে বাচান, সমাজ, রাষ্ট্র ও দেশকে বাঁচান।

করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী তার নিজ জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষকে ত্রান সামগ্রী দিয়ে আসছেন। এবার রোগীদের চিকিৎসা সহায়তা এগিয়ে আসলেন জেলার এই জনপ্রিয় মন্ত্রী।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add