for Add

অলিম্পিকে বোল্টের নতুন ইতিহাস

রিওতেও সেই বজ্রবিদ্যুৎ

bolt2
বেইজিং, লন্ডনের পর রিও। হাজার হাজার কিলোমিটার রাস্তা ঘুরে অলিম্পিক গেমস ব্রাজিলে। আর মাত্র ৯/১০ সেকেন্ডের রাস্তায় দাপট দেখাতে এসেছেন উসাইন বোল্ট। দেখালেনও। জ্যামাইকান এ বজ্রবিদ্যুৎ আবারও প্রমান করলেন ১০০ মিটার স্প্রিন্টে তাকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই। বাংলাদেশ সময় আজ (সোমবার) সকাল ৭ টা ২৫ মিনিটে গেমসের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্টে বোল্টকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মার্কিন দৌড়বিদ গ্যাটলিন। কিন্তু পারেননি। হিটে বোল্টের চেয়ে ভালো টাইমিং করলেও সোনার লড়াইয়ে ঠিকই পেছনে পড়েছেন।

Bolt.jpg-7

৯.৮১ সেকেন্ড সময় নিয়ে রিও অলিম্পিকে বোল্ট কেবল সোনাই জিতেননি, সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। টানা তিনটি অলিম্পিকে ১০০ মিটারে সোনা। এ গৌরবতো নেই আর কোনো অ্যাথলেটের। জ্যমাইমান গতিদানব এখন সবার উপরে। গ্যাটলিন রৌপ্য জিতেছেন ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে। ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন কানাডার দে গ্রাস।

Bolt.jpg-4

দৌড়ের ‘স্টার্ট’ বোল্টের শক্তির জায়গা নয়—এত দিনে এটি জেনে গেছেন সবাই। রিওতেও দেখা গেল একই দৃশ্য। শুরুতে বোল্টের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন প্রবল প্রতিদ্বন্দ্বী গ্যাটলিন। শুধু কি এগোনো, প্রায় ৫০ মিটার পর্যন্ত তো মনে হচ্ছিল তৃতীয়বারে এসে অলিম্পিকে বোল্টকে হারিয়ে দেবেন গ্যাটলিন। কিন্তু শুরুটা ভালো না হলেও দৌড়ের শেষ ৫০ মিটারের গতিতে সবাইকে পেছনে ফেললেন বোল্ট।

Bolt.jpg-5

চিত্রনাট্যটা এক রইল এবারও। ৫০ মিটারের পর থেকেই শুরু হলো বজ্রবিদ্যুতের চমক। বড় বড় ‘স্ট্রাইড’ ফেলে শুরু করলেন এগোনো। ৬০-৬৫ মিটার পর্যন্তও সমানে-সমান ছিলেন গ্যাটলিন। কিন্তু এরপর আর পাত্তা পেলেন না ধরণির দ্রুততম মানবের কাছে।

সেমি-ফাইনালে অনায়াসে দৌড়ে ৯.৮৬ সময় নিয়ে বোল্ট ফাইনালে ওঠায় বোঝা গিয়েছিল ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। ফাইনালে ধীর শুরুর পর ৭০ মিটার পর্যন্ত পিছিয়ে ছিলেন। তবে বড় বড় পদক্ষেপে শেষ দিকে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে সোনাজয়ী গ্যাটলিনকে ছাড়িয়ে যান বিশ্বের দ্রুততম মানব।

Bolt.jpg-6
সেই ১২ বছর আগে জেতা অলিম্পিক খেতাবটা পুনরুদ্ধার করা আর সুযোগ পাচ্ছেন না ৩৪ বছর বয়সী গ্যাটলিন। ডোপিংয়ের অভিযোগ দুইবার নিষিদ্ধ থাকার পর ফিরে এসে এই বয়সেও বোল্টকে চ্যালেঞ্জ জানানোর জন্য কৃতিত্ব প্রাপ্য তার; তা রিওর দর্শকরা যতই তাকে দুয়ো দিক।

২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে জয়ী বোল্টের অলিম্পিক সোনা হলো ৭টি। এই আসরে ২০০ আর ৪*১০০ মিটারের সোনা জিতলে হবে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’।

Bolt

২০০৮ সালের অলিম্পিকে বিশ্বকে মোহিত করার পর অলিম্পিক আর অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়শিপের মতো বড় আসরে একবারই কেবল তার তিনটি ইভেন্টের কোনো একটিতে সোনা হাতছাড়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার দেগুতে বিশ্ব চ্যাম্পিয়শিপে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। এছাড়া গত চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার ১১টি ইভেন্টের মধ্যে ১১টিতেই সেরা বোল্ট।

রিও দে জেনেইরোর এই আসর হতে যাচ্ছে ২৯ বছর বয়সী বোল্টের শেষ অলিম্পিক। গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেবেন তিনি। এর আগে রিওতে বাকি দুটো ইভেন্টে সোনা জিতে বোল্টের ইতিহাস গড়ার চেষ্টায় চোখ থাকবে পুরো বিশ্ববাসীর। বৃহস্পতিবার হবে ২০০ মিটার দৌড়ের ফাইনাল।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add