for Add

রিও অলিম্পিকে অনিশ্চিত বোল্ট!

bolt
উসাইন বোল্ট ২০১৭ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের পর তার বুটজোড়া তুলে রাখবেন। তার আগে শেষ অলিম্পিক হিসেবে দৌঁড়ানোর ইচ্ছা রিওর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। কিন্তু রিও অলিম্পিকে নাও দেখা যেতে পারে বজ্রদানবকে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য জ্যামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিলেন উসাইন বোল্ট। যা ছিল তার অলিম্পিক ট্রায়ালও বটে।

চ্যাম্পিয়নশিপে হিট এবং সেমিফাইনালে নেমেছিলেন। তবে পুরোনো বোল্টকে দেখা যায়নি আর। স্টার্টিং খারাপ। সেমিফাইনালে ১০.০৪ সেকেন্ড সময় লেগেছিল তার। শেষ করেন ইয়োহান ব্লেকের পিছনে থেকে।
তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, ফাইনালে নামছেন না। টুইটারে বোল্ট লিখেছেন, ‘হিট ও সেমিফাইনালের পর ব্যথা হচ্ছিল দেখে মিটের প্রধান ডাক্তারকে দেখাই। পরীক্ষা হওয়ার পর জানতে পারি, হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান টিয়ার হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে তাই নাম তুলে নিতে বাধ্য হয়েছি। এখন চিকিৎসা দরকার।’

বোল্টের এই বিবৃতির পর সোরগোল পড়ে যায় অ্যাথলেটিক্স মহলে। জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নেওয়ার পরেও রিও টিকিট পেতে পারেন দ্রুততম মানব। সে ক্ষেত্রে গত দু’বারের সোনাজয়ী অ্যাথলিটকে ২২ জুলাই লন্ডন মিট থেকে অলিম্পিকের টিকিট জোগাড় করতে হবে।

নিজেকে ফিট করার জন্য হাতে মাত্র তিন সপ্তাহ সময় পাবেন বোল্ট। এতকম সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে ট্র্যাকে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। বোল্ট অবশ্য বলেছেন, ‘আশা করি ফিট হয়ে লন্ডন মিটে নেমে রিওর টিকিট জোগাড় করে নিতে পারব।’

তবে বোল্টের ইনজুরির সুযোগে জাতীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে রিও যাওয়া নিশ্চিত করলেন ইওহান ব্লেক। তার সময় লাগল ৯.৯৫ সেকেন্ড। দীর্ঘ দিন ট্র্যাকের বাইরে থাকা ব্লেকও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। তবে ব্লেক নন, বোল্টকে নিয়েই যত চিন্তা। বন্ধুকে নিয়ে ব্লেকই বলেছেন, ‘ওকে নিয়ে কোনও দুশ্চিন্তা নেই। চোটটা সামান্য। সেটা যাতে না বেড়ে যায়, সে জন্যই ও নাম তুলে নিয়েছে। ওর ফাইনালে না নামাটাকে বাড়তি সতর্কতা বলতে পারেন।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add