for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

আবাহনী চ্যাম্পিয়ন

abAHani

ওয়াল্টন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড।

আজ (বুধবর) শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা প্রায় নিশ্চিতই করে ফেলে আবাহনী। এই জয়ের পর একটাই যদি-কিন্তু ছিল। অমিমাংসিত থাকা গত ১২ জুনের আবাহনী ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচের পরিণতি কী হয় সেটাই ছিল দেখার।

আজ সন্ধ্যায় ওই ম্যাচের রায় দিয়ে দিয়েছে বিসিবির বিশেষ তদন্ত কমিটি। ম্যাচটাকে পরিত্যক্ত ঘোষণা করে উভয় দলকেই দেওয়া হয়েছে এক পয়েন্ট করে। যার অর্থ, ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনী চ্যাম্পিয়ন। এ নিয়ে লিগে ১৮ বার চ্যাম্পিয়ন হলো আবাহনী। ২১ পয়েন্ট নিয়ে  প্রাইম দোলেশ্বর রানার্সআপ হলো টানা দ্বিতীয় বার।

শুধু পয়েন্ট ভাগাভাগিই নয়, বিতর্কিত ওই ম্যাচের আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়ী সূলভ আচরণ করার দায়ে আবাহনী অধিনায়ক তামিম ইকবালকে এক লক্ষ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ নিষিদ্ধ করেছে বিশেষ তদন্ত কমিটি। পাশাপাশি প্রাইম দোলেশ্বরের অধিনায়ক নাসির হোসেনকে জরিমানা করা হয়েছে ২০ টাকা। বিস্ময়কর ব্যাপার হলো, তামিমকে নিষিদ্ধ করার ঘোষণা এল লিগ শেষ হওয়ার পর!

একদিন আগেও যদি নিষিদ্ধ করার ঘোষণাটি আসত, তাহলে আজ শেষ ম্যাচে খেলতে পারতেন না তামিম। সেক্ষেত্রে প্রাইম ব্যাংকের সঙ্গে আবাহনীর আজকের ম্যাচের ফলটা অন্য রকমও হতে পারত। কারণ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনীর ১১৫ রানের জয়ের নায়ক তামিমই। আবাহনী অধিনায়ক খেলেছেন ১৩২ বলে ১৪২ রানের অনবদ্য এক ইনিংস। এবারের প্রিমিয়ার লিগেই যেটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তামিমের ওই ইনিংসের পাশাপাশি মোসাদ্দেক হোসেনের ৭৪ বলে ৭৮ রানের ইনিংসে চড়ে আবাহনী ৭ উইকেটে গড়ে ৩১৬ রানের নিরাপদ পুঁজি। জবাবে সাকলাইন সজিবের ঘুর্ণির ফাদে পড়ে মাত্র ২০১ রানেই গুড়িয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। তামিম যেমন ব্যাট হাতে এবারের লিগের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন, সাকলাইনও করেছেন এবারের লিগে ব্যক্তিগত সেরা বোলিংয়ের কীর্তি। সাকলাইন ৯.২ ওভার বোলিং করে ৫৮ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। এবারের লিগে এক ম্যাচে ৭ উইকেট পাননি আর কেউই। তবে সাকলাইন নন, দুর্দান্ত এক ইনিংস খেলে আবাহনীকে রানের পাহাড়ে নিয়ে যাওয়ার সুবাদে ম্যাচসেরার পুরস্কারটি পেয়েছেন তামিমই।

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী : ৫০ ওভারে ৩১৬/৭ (তামিম ১৪২, লিটন ০, নাজমুল ১৭, কার্তিক ২৫, মোসাদ্দেক ৭৮, সাকিব ১২, আবুল হাসান ২৬, অভিষেক ৫*, সাকলাইন ০*; উন্মুখ চাঁদ ৫৯/৩, নাজমুল ৪৮/২, রুবেল ৬৯/২)।

প্রাইম ব্যাংক : ৩৭.২ ওভারে ২০১  (মেহেদি ৬৯, চাঁদ ২৩, রনি ১৩, নুরুল ৯, সাব্বির ১২, তাইবুর ০, শুভাগত ৫১, রায়হান ৯, রুবেল ০, মনির ০*, নাজমুল রিটায়ার্ডহার্ট-; সাকলাইন ৫৮/৭, তাসকিন ৪৫/২)।

ফল : আবাহনী ১১৫ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : তামিম ইকবাল (আবাহনী)

 

 

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add