for Add

রূপগঞ্জকে দাড়াতেই দেয়নি দোলেশ্বর

Dhaka-Premier-Cricket-2016শিরোপার দৌড়ে টিকে থাকতে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারাতেই হতো প্রাইম দোলেশ্বরকে। সেই কাজটি তারা ভালো ভাবেই সম্পাদন করেছে। তবে লিগের শিরোপাটা ঘরে তোলা হচ্ছেনা তাদের। কারন আজ (বুধবার) জিতলেও দোলেশ্বরের শিরোপ নির্ভর করছিল অনেক সমীকরনের উপর। যে সমীকরনের প্রধান সর্ত ছিল প্রাইম ব্যাংকের কাছে আবাহনীর হেরে যাওয়া। কিন্তু মিরপুরে গত বারের চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা জয় অনেকটা নিশ্চিত করে ফেলেছে আকাশি-নীলরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ (বুধবার) টস হেরে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে  ১৪৩ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। জবাবে ২৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।

রূপগঞ্জের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দোলেশ্বর। পরে অবশ্য ধীরলয়ে খেললেও বড় জয় পেতে অসুবিধা হয়নি তাদের। ৬ রানে ওপেনার ইমতিয়াজ হোসেনকে হারালেও রকিবুল-রনি তালুকদার দ্বিতীয় উইকেট জুটি ৭০ রান যোগ করে দলকে এগিয়ে নেন অনেকটা। আলাউদ্দিন বাবুর বলে মিড অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ হওয়ার আগে রনি করেন ৪২। রকিবুল অপরাজিত ছিলেন ৬৬ রানে। রূপগঞ্জের তাইজুল ইসলাম, আবু হায়দার ও আলাউদ্দিন বাবু ১টি করে উইকেট নেনে।

এর আগে দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌসের ঘূর্ণি-জাদু আর পেসার আল আমিনের তোপে ৪১.২ ওভারে রূপগঞ্জ অলআউট হয়ে যায় ১৪৩ রানে। ব্যাটিং বিপর্যয়ে যা একটু লড়াই চালিয়েছেন আসিফ আহমেদ। রূপগঞ্জের এই মিডল অর্ডার ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৫৯ রানে। দোলেশ্বরের রাহাতুল ৩৬ রানে ৪ ও আল আমিন ২৯ রানে ৩ উইকেট নেনে।

১৫ ম্যাচে ১০ জয়ে দোলেশ্বরের পয়েন্ট দাঁড়াল ২০। এদিকে আবাহনী প্রাইম ব্যাংককে হারানোয় ১৫ ম্যাচে ১১ জয়ে তাদের পয়েন্ট ২২। এখন আবাহনী-দোলেশ্বরের স্থগিত ম্যাচটায় নির্ধারণ করবে কার হাতে উঠছে শিরোপা। তবে দোলেশ্বর সে ম্যাচে জিতলেও আবাহনীর হাতেই ওঠছে ট্রফি। কারন রান রেট সহ সব দিক দিয়েই এগিয়ে তামিম ইকবালের দল।

সংক্ষিপ্ত স্কোর:

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪১.২ ওভারে ১৪৩ (মিজানুর ৬, সৌম্য ১৪, মিঠুন ১৬, মোশাররফ ৫, আসিফ ৫৯*, নাহিদুল ৪, পবন ১৬, সাজ্জাদুল ০, আলাউদ্দিন ৫, তাইজুল ৬, হায়দার ৬; রাহাতুল ৪/৩৬, আল আমিন ৩/২৯, ইমতিয়াজ ১/১, সানজামুল ১/১৮, জাকারিয়া ১/১৮)

প্রাইম দোলেশ্বর: ২৫.৫ ওভারে ১৪৪/৩ (ইমতিয়াজ ৯, রকিবুল ৬৬*, রনি ৪২, শচিন ২৩, জাকারিয়া ১*; হায়দার ১/১৬, আলাউদ্দিন ১/২২, তাইজুল ১/৪৩)

ফল: প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন হোসেন।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add