for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মোহামেডানকে লজ্জা উপহার আবাহনীর

Abahoniপ্রথম পর্বে একতরফা পরাজয়ের প্রতিশোধ নিতেই কি মাঠে নেমেছিল আবাহনী? লড়াইটা যখন চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানের বিপক্ষে তখন প্রতিশোধ শব্দটাকে উড়িয়ে দেওয়া যায় না। যদি সত্যিই প্রতিশোধের লক্ষ্য নিয়ে মাঠে নেমে থাকে আকাশি-নীলরা, তবে আজ (বুধবার)দলটিকে শুধু সফলই নয়, বলতে হবে সুপার সফল তারা। বিকেএসপিতে রেকর্ড গড়া ম্যাচে মোহামেডানকে ২৬০ রানে হারিয়ে একরকম লজ্জাই উপহার দিয়েছে সাকিব-তামিমের দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়ে আবাহনী। ঢাকার ক্রিকেটে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত লিগের সর্বোচ্চ স্কোরার লিটন কুমার দাশ এবার লিগের শুরু থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন। আগের ম্যাচে কিছুটা আভাস ছিল নিজেকে ফিরে পাওয়ার। অবশেষে বড় মঞ্চে জ্বলে ওঠলেন এই উইকেট-কিপার ব্যাটসম্যান। ১৩৯ রানের ইনিংস খেলে নিজেকে ফিরে পাওয়ার ম্যাচটিকে রাখলেন স্মরনীয় করে। সঙ্গে ভারতীয় সাবেক উইকেট-কিপার ব্যাটসম্যন ডিনেস কার্তিকও খেলেছেন সেঞ্চুরি ইনিংস (১০৯)। সাকিব আল হাসান খেলেন অর্ধশতরানের (৫৭) ঝড়ো এক ইনিংস।

৩৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল সাদা-কালেরা। সব ব্যাটসম্যান মিলেও  খেলতে পারেনি ২৫ ওভারও। ব্যাট হাতে অর্ধশত রানের ইনিংসের পর বল হাতে ৫ উইকেট নিয়ে মোহামেডান ইনিংসে ধস নামান সাকিব আল হাসান। নাইম ইসলামের করা ৩২ রান ছিল সাদা-কালোদের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন মুশফির।

এ ম্যাচে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন নাইম ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন লিটন কুমার দাশ।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৫০ ওভারে ৫ উইকেটে ৩৭১/৫ (তামিম ২২, লিটন ১৩৯, শান্ত ৭, কার্তিক ১০৯, সাকিব ৫৭, মোসাদ্দেক ১৯*, আবুল হাসান ১২*; হাবিবুর ০/৩৩, ইমন ০/৩২, পেরেরা ১/৭৫, নাঈম ১/৪৫, এনামুল জুনিয়র ১/৮৪, ফয়সাল ০/৪৬, আরিফুল ২/৫৫)।

মোহমেডান: ২৪.৩ ওভারে ১১১ (সৈকত ৫, ইজাজ ৩, নাঈম ৩২, মুশফিক ২৬, পেরেরা ৫, আরিফুল ১৭, ফয়সাল ৩, মিলন ২, হাবিবুর ৪, ইমন ১১, এনামুল জুনিয়র ০*; তাসকিন ১/২২, সাকিব ৫/১৮, সাকলাইন ২/২৭, আবুল হাসান ০/১১, শান্ত ০/৭, মোসাদ্দেক ২/১২, অমিত ০/১৩)।

ফল: আবাহনী ২৬০রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: লিটন দাস।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add