for Add

বড় জয়ে শুরু শেখ জামালের

fed-cup-2016-logoমাঠের বাইরে বড় ধরনের ঝড় বয়ে গেছে শেখ জামালের উপর দিয়ে। দলবদলে ভেঙ্গে চুরমার হয়েছে ফেডারেশন কাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়নরা। ৮ ফুটবলার নিয়ে তাদের বাফুফে ভবন আর আদালতে দৌঁড়াদৌঁড়ির লড়াইয়ে হেরে গেছে। এক কথায় বিধ্বস্ত এক দলের নাম শেখ জামাল। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মোহামেডানকে রুখে দিয়েছে রহমতগঞ্জ, একই রাতে আবাহনীকে হারিয়েছে আরামবাগ। জায়ান্টদের এমন শুরুর পর চ্যাম্পিয়নদের ফেডারেশন কাপ যাত্রা কেমন হয় তা দেখার কৌতূহল ছিল অনেকের। শেখ জামাল সে কৌতূহল মিটিয়েছে অর্ধডজন গোলের উৎসবে। আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে হলুদ জার্সিধারীরা ৬-২ গোলে জিতেছে উত্তর বারিধারার বিপক্ষে। সহজ জয়ে জামালের বড় অবদান গাম্বিয়ান মিডফিল্ডার ডার্বো ল্যান্ডিংয়ের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি।

প্রথম মিনিট পনেরো শেখ জামালকে চেপে ধরে অঘটনের চোখ রাঙাচ্ছিল বারিধারা। ১২ মিনিটে পরিকল্পিত আক্রমনে দারুন একটি সুযোগ তৈরী হয়েছিল তাদের। কিন্তু বক্সের বাইরে থেকে শিতুলের প্লেসিং শটের বল ঝাপিয়ে কর্ণারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক হিমেল। এরপরই শেখ জামালের ‘দানব’ হয়ে ওঠা। ২৩ থেকে ৩০-এই সাত মিনিটের ব্যবধানে ২-০। এনামুলের যোগান দেয়া বল ঠান্ডা মাথায় বারিধারার গোলে ঠেলেন গাম্বিয়ান ল্যান্ডিং। পরেরটা তিনজনকে কাটিয়ে ওয়েডসনের।

Landing
দ্বিতীয়ার্ধে আরও বেশি রুদ্রমূর্তি দেখা যায় শেখ জামালকে! দ্রুত এনামুল-ওয়েডসনের পা ঘুরে আসা বলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল গাম্বিয়ান ল্যান্ডিংয়ের। ৬৩ মিনিটে হাইতিয়ান ওয়েডসনের দেয়া বলে চোখ ধাঁধানো গোলে হ্যাটট্রিক পূরণ ম্যাচসেরা ল্যান্ডিংয়ের। যদিও হ্যাটট্রিক হওয়ার পর তাকে তুলে নেন কোচ শফিকুল ইসলাম মানিক। এর আগে ও পরের দুই গোল এনামুল ও ইয়াসিন খানের। ল্যান্ডিংয়ের দেয়া বল ওয়েডসনের ব্যাকহিলে গোলে ঢোকার মুখে এনামুলের পা ছুয়ে যায়। শেষ মিনিটে সুইটের ভাসানো বল মাপা হেডে ৬-২ ইয়াসিনের। ৫৩ মিনিটে আশারাফুল করিমের ভুলে পাওয়া পেনাল্টিতে খালেকুজ্জামান ৩-১ করলেও রোহিত সরকারের ৫-২ করা গোল নিঃসন্দেহে প্রশংসনীয়। ডানদিক থেকে অধিনায়ক সেন্টু চন্দ্রের তুলে দেয়া বল পেনাল্টি বক্সের ওপর থেকে মাপা শটে দূরের পোস্টে পাঠান অনূর্ধ্ব-১৯ দলের এই স্ট্রাইকার।

তবে দু’দলের পার্থক্য গড়েছেন শেখ জামালের ওয়েডসন ও ল্যান্ডিং। এমেকা না থাকায় ওয়েডসনের সঙ্গে উপরে ছিলেন ল্যান্ডিং। ৪-৩-৩ ছক ভেঙে ৪-৪-২তে কিছুটা পেছনে খেলেছেন এনামুল। রক্ষণের ওপরে জামাল ভুইয়ার পজিশনে খেলেছেন মিশরিয়ান ইলিগিলানী নাগি। দলের শক্তি যা-ই হোক, ফেডারেশন কাপের ট্রফি ধরে রাখতে শেষ চারের দিকে এক পা এগিয়েছে মনজুর কাদেরের ছেলেরা।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add