for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

সহজ জয়ে সুপার লিগে রূপগঞ্জ

Primier-lig-Titelআগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন মোহাম্মদ মিঠুন ও নিয়মিত অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল। দলের এই গুরুত্বপূর্ণ দুই সদস্যকে বাইরে রেখেই প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামালের বিপক্ষে মাঠে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। নাহিদুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ৭ উইকেটের সহজ জয়ই তুলে নেয় তারা। এই জয়ে সুপার লিগ নিশ্চিত হলো দলটির।

টস হেরে আগে ব্যাটিং করে শেখ জামাল ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। নাজমুস সাদাত সর্বোচ্চ ৪১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে। সোহাগ গাজী করেন ৩১ রান। রূপগঞ্জের হয়ে ৩টি করে উইকেট নেন মুরাদ খান ও তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নন আলাউদ্দীন বাবু ও নাহিদুল ইসলাম।

জবাব দিতে নেমে ৩২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে রূপগঞ্চ। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দারুণ খেলেন নাহিদুল ইসলাম। ৯৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৯২ রান করেন তিনি। ৫৩ রানে অপরাজিত থাকেন জুনায়ে সিদ্দীক।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল: ৪৫ ওভারে ১৮৪ (মামুন ২৪, মাহবুবুল ৪,মার্শাল ০, মাহমুদউল্লাহ ৩৫, সাদাত ৪১, সোহাগ ৩১, মুক্তার ১৯, জাবিদ ৩, আরাফাত ১, মাসুদ ৩, রহমান ১*; তাইজুল ৩/২৯, মুরাদ ৩/৪৮, আলাউদ্দিন ২/১৪, নাহিদুল ২/৩৮)

লিজেন্ডস অপ রূপগঞ্জ: ৩২.৫ ওভারে ১৮৫/৩ (জহুরুল ০, সৌম্য ২৯, নাহিদুল ৯২, জুনায়েদ ৫৩*, আসিফ ৭*; রহমান ১/১৭, মাসুদ ১/২৪, মাহমুদউল্লাহ ১/৪৬)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাহিদুল ইসলাম।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add