for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ব্রাদার্সকে হতাশায় ডুবালো গাজী

Primier-lig-Titelতুষার ইমরানের চমক জাগানিয়া বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৬৭ রানেই আটকে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। এত কম রানে প্রতিপক্ষ বেধে রাখার পরও ম্যাচ শেষে জয় নিয়ে ফিরতে পারেনি ব্রাদার্স। লো-স্কোরিং ম্যাচে গোপীবাগের দলটিকে ৪৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অলক কাপালীর গাজী গ্রুপ ক্রিটেটার্স।

বিকেএসপিতে আজ (সোমবার) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ। জাতীয় দলের সাবেক দুই ওপেনার ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে ব্যক্তিগত ৪৬ রানে সাজ্জাদের বলে নাবিল আহমেদের হাতে ক্যাচ তুলেন এনামুল হক। এরপরই পথ হারায় গাজী ক্রিকেটার্স। সাজ্জাদ ও তুষার ইমরানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। যার ফলে ৩৫.২ ওভারে মাত্র ১৬৭ রানে অল আউট হন গাজী ক্রিকেটার্স। সর্বোচ্চ ৪৬ রান করেন এনামুল হক বিজয়। এছাড়া ফারুক ২৯, শুভ ২৮ ও শহীদ ২৬ রান করে আউট হন। ব্রাদার্সের বোলারদের মধ্যে তুষার ইমরান সর্বোচ্চ ৪টি এবং সাজ্জাদ ৩টি উইকেট নেন।

১৬৮ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মেহেদী হাসান রানার বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। এক প্রান্তে ইমরুল কায়েস লড়াই করলেও যোগ্য সঙ্গীর অভাবে ৪০.১ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ইমরুল। এছাড়া জাকির হোসেন ১৯ রানের ইনিংস খেলেন। গাজী গ্রুপের বোলারদের মধ্যে ১৬ রান দিয়ে ৪টি উইকেট পান মেহেদী হাসান রানা। এছাড়া গুরকিরাত সিং ও অলক কাপালী ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ: ৩৫.২ ওভারে ১৬৭ (এনামুল ৪৬, শামসুর ২৮, ফারুক ১, গুরকিরাত ১, সাজেদুল ২, অলক ২, মেহেদি ১, ফারুক ২৯*, ফরহাদ ৩, শাদ ১৬, শরিফ ২৬; নূর ০/১৯, আসিফ ১/২৮, নাবিল ১/৩১, ইফতেখার ৩/৩৩, তুষার ৪/২৭, সঞ্জিত ০/১৫, মিলিন্দ ০/১০)।

ব্রাদার্স: ৪০.১ ওভারে ১২৪ (শাহরিয়ার ৮, ইমরুল ১৩, তুষার ৪১, জাকির ১৯, মিলিন্দ ০, ইফতেখার ১২, আরমান ১৪, সঞ্জিত ০, নূর ০, আসিফ ১১*, নাবিল ৫; শামসুর ০/১১, মেহেদি ৪/১৬, গুরকিরাত ২/৩২, অলক ২/৩১, শরিফ ০/১১, শাদ ২/২৩)।

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৩ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মেহেদি হাসান।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add