for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

জয়ে ফিরলো ভিক্টোরিয়া

Kamrulক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও কলাবাগান ক্রীড়া চক্রের কাছে হেরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়ার সুপার সিক্সে যাওয়ার পথ কিছুটা হলেও কঠিন হয়ে পড়েছিল। অথচ শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বর এবং মোহামেডানের ঘাড়ে বরাবরই নিশ্বাস ফেলে এগুচ্ছিল নাদীফ চৌধুরির নেতৃত্বাধীন দলটি। সেই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব টানা দুই ম্যাচ হারের পর আজ (সোমবার) জয়ে ফিরেছে। কামরুল ইসলাম রাব্বীর দুর্দান্ত বোলিংয়ে শেখ জামাল ধানমন্ডিকে তারা হারায় ২৮ রানে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভিক্টোরিয়ার করা ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ২১৯ রানে অল আউট হয় শেখ জামাল। শুরুটা ভালো হলেও নিজেদের ইনিংস গুলোকে বড় করতে পারেন নি শেখ জামালের ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ১ উইকেটে ৮৯ রানের ভালো অবস্থান থেকে ৬ উইকেটে ১৫৯ রানে চাপের মধ্যে পড়ে যায় শেখ জামাল। সেখান থেকে মুক্তার আলীকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সোহাগ গাজী। মুক্তার আলীকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙ্গেন কামরুল ইসলাম রাব্বী। এর পর শেখ জামালের ইনিংসও আর বেশি দূর গড়ায় নি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন সোহাগ গাজী। ভিক্টোরিয়ার কামরুল ইসলাম রাব্বী ৪ উইকেট ছাড়া  চতুরঙ্গা ডিসিলভা ও সোহরাওয়ার্দী শুভ ২টি করে এবং আলআমিন ১ উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে মুুমনুল হকের ৫০ রানে ভর করে ২৪৭ রানের সংগ্রহ দাড় করায় ভিক্টোরিয়া।  চতুরঙ্গা ডিসিলভা ৩৯, ফজলে মাহমুদ ৩৭ এবং নাদীফ চৌধুরী ৩৬ রান করেন। শেখ জামালের অধিনায়ক মাহমুদউল্লাহ ৪০ রানে নেন তিন উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ভিক্টোরিয়ার কামরুল ইসলাম রাব্বী।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৪৯.৪ ওভারে ২৪৭ (মজিদ ২৬, মাহমুদ ৩৭, মুমিনুল ৫০, আল আমিন ৪, ধীমান ১০, নাদিফ ৩৬, চতুরঙ্গা ৩৯, সোহরাওয়ার্দী ৫, এনামুল ২, মাহবুবুল ২৪, রাব্বি ৩*; মাহমুদউল্লাহ ৩/৪০, রহমান ২/২২, মুক্তার ২/৩৮, ওয়াহিদুল ১/৩৫, শফিউল ১/৫৮)

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব:৪৮.৩ ওভারে ২১৯ (মামুন ২৫, মাহবুবুল ৪৫, মার্শাল ২৯, মাহমুদউল্লাহ ৩২, জয়রাজ ২, সোহাগ ৫৯, জাবিদ ৩, মুক্তার ১৮, শফিউল ১, ওয়াহিদুল ০*, রহমান ১; রাব্বি ৪/৩৮, সোহরাওয়ার্দী ২/৩২, চতুরঙ্গা ২/৪২, আল আমিন ১/৩৫)

ফল: ভিক্টোরিয়া ২৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: কামরুল ইসলাম রাব্বি।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add