for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

দুর্দান্ত জয়ে শীর্ষেই মোহামেডান

 

Mohamedan-Wine২২৫ রানের লক্ষ্য। প্রাইম ব্যাংক আগের দিনই করেছিল ১ উইকেটে ৪১ রান। আজ (বুধবার) রিজার্ভ ডেতে আরও ৭২ রান যোগ করে মেহেদী মারুফ ও সাব্বির রহমান ওই ১ উইকেটেই প্রাইম ব্যাংককে পৌঁছে দেন ১১৩ রানে। জয়ের জন্য দরকার তখন আর ১১২ রান। হাতে ৯ উইকেট ও ২৯ ওভার। প্রাইম ব্যাংক শিবিরে জয়ের সুভাসই ছড়াচ্ছিল তখন। কিন্তু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎই ওঠা এক ঝড়ে তছনছ প্রাইম ব্যাংকের সাজানো বাগান। ২৯ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে তারা ১৪২ রানে অলআউট! ২২৪ রানের মামলি পুঁজি নিয়েও মোহামেডান পেয়ে গেছে ৮২ রানের বড় জয়। দারুণ এই জয়ে অষ্টম রাউন্ড শেষে শীর্ষেই থাকল মুশফিকুর রহিমের দল।

স্কোর কার্ড বলবে নাঈম ইসলাম জুনিয়রই মোহামেডানের জয়ের নায়ক। লিগে তৃতীয় বারের মতো ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনারই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। কিন্তু মোহামেডানের নাটকীয়ভাবে ঘুরে দাড়ানোর পেছনে মূল নায়ক পেসার শুভাশিস রায়। প্রথম স্পেলের সাদামাটা শুভাশিস দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেই ধারণ করেন অগ্নিরূপ।

নিজের দ্বিতীয় স্পেলের দ্বিতীয় বলেই শুভাশিস ফিরিয়ে দেন ৪১ রান করা সাব্বির রহমানকে। ওপাশ থেকে মেহেদীকেও ফিরিয়ে দেন আরিফুল। পরের ওভারেই শুভাশিসের জোড়া আঘাত। ফিরিয়ে দেন নুরুল হাসান ও তাইবুর রহমানকে। ১ উইকেটে ১১৩ রান থেকে প্রাইম ব্যাংক হয়ে যায় ৫ উইকেটে ১২৪ রানের দল। এরপর দুই নাঈমের (নাঈম ইসলাম ও নাঈম ইসলাম জুনিয়র) ঘুর্ণির ফাদে আটকা পড়ে ১৪২ রানে থামে প্রাইম ব্যাংকের দৌড়। দুই নাঈমের কথা বলা হলেও, ৪.৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের ইনিংসের শেষটা মুড়িয়ে দিয়েছেন নাঈম ইসলাম জুনিয়রই।

আগের দিন সকালেই বিপদে পড়ে যায় টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান। ৪১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপরও সাতে নামা নাজমুল হোসেন মিলন (৬৪) ও আটে নামা হাবিবুর রহমানের (৫০) জোড়া হাফসেঞ্চুরিতে ২২৪ রানের লড়াকু পুঁজি পায় মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান : ৪৯.২ ওভারে ২২৪ (ইজাজ ০, নাজিমুদ্দিন ৯, নাঈম ২৫, মুশফিক ০, মানহাস ৩৫, আরিফুল ৩, নাজমুল মিলন ৬৪, হাবিবুর ৫০, নাঈম জুনিয়র ১১, এনামুল জুনিয়র ১২, শুভাশিস ৩*; আজিম ৪০/৩, রুবেল ৪০/২, নাজমুল ৫২/১, মনির ৩৩/২, সাব্বির ১৪/০, জয়াসুরিয়া ১২/১, তাইবুর ২৯/০, শুভাগত ৪/১)।

প্রাইম ব্যাংক : ৩২.৪ ১৪২ (মারুফ ৪৮, শানাজ ১৬, সাব্বির ৪১, নুরুল ৫, জয়াসুরিয়া ৪, তাইবুর ০, শুভাগত ৯, নাজমুল অপু ২, রুবেল ২*, মনির ২, আজিম ০; শুভাশিস ৪৯/৩, হাবিবুর ৯/০, নাঈম জুনিয়র ২১/৪, এনামুল জুনিয়র ২৮/০, আরিফুল ২৭/২, নাঈম ৪/১)।
ফল: মোহামেডান ৮২ রানে জয়ী।

accutane online “looking for pointers to their likely underlying problem. Our elders”>looking for pointers to their likely underlying problem. Our elders

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add