for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

ব্রাদার্সের নাটকীয় জয়

Kolabagan-Maskadsaলক্ষ্য ২৬৩ রান। কলাবাগান ক্রীড়া চক্র ৩ উইকেট হারিয়ে ৪৫ ওভারেই করে ফেলে ২৩৮ রান। জয়ের জন্য বাকি ৫ ওভারে দরকার ২৫ রান। হাতে ৫ উইকেট। তার চেয়েও বড় কথা, তখনো উইকেটে সেঞ্চুরিয়ান হ্যামিল্টন মাসাকাদজা। কলাবাগান ক্রীড়া চক্রের জয়কে সময়ের ব্যাপারই মনে হচ্ছিল তখন। কিন্তু আচমকা এক ঝড়ে আমূলে বদলে যায় ম্যাচের চিত্রনাট্য। মুড়িমুড়কির মতো উইকেট হারিয়ে কলাবাগান ক্রীড়া চক্র ৩ উইকেটে ২৩৮ থেকে ২৫৩ রানে অলআউট! মানে ১৫ রানে শেষ সাত উইকেটের পতন! ব্রার্দাস ইউনিয়ন পেয়ে যায় ৯ রানের নাটকীয় জয়।

অথচ ম্যাচে জয়টা কী দরকারই না ছিল মাশরাফি বিন মুর্তজার দলের জন্য! জিতলে রেলিগেশন শঙ্কা তো দূর হতোই, জিঁইয়ে থাকত সুপার লিগে খেলার স্বপ্নও। অধিনায়ক মাশরাফিও তাই জয়কে পাখির চোখ করেই নেমেছিলেন মাঠে। কিন্তু হেরে যাওয়ায় কলাবাগান কেসির সুপার লিগে খেলার স্বপ্নই শুধু ফিকে হয়ে যায়নি, রেলিগেশনের খড়্গে কাটা পড়ার শঙ্কাটা আরও গাঢ় হয়েছে। অন্যদিকে নাটকীয়ভাবে পাওয়া এই জয়ে সুপার লিগে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে ব্রাদার্সের।

দিনের অন্য দুই ম্যাচে বৃষ্টি হানা দিলেও বিকেএসপিতে তা হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল বলেই কিনা, টস জিতে কলাবাগান কেসির অধিনায়ক মাশরাফি প্রথমে নেন ফিল্ডিং। যদিও তার সিদ্ধান্তকে বুমেরাং বানিয়ে ব্রাদার্স ১ উইকেটেই করে ফেলে ১৬২ রান। শাহরিয়ার নাফীসের (১৫) বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস ও তুষার ইমরানের ১২৬ রানের জুটি বড় সংগ্রহের ভিতই এনে দেয় ব্রার্দাসকে। ইমরুল ৬৭ ও তুষার করেন ৭৭ রান। কিন্তু এই দুজনের বিদায়ের পর ব্রাদার্সের আরও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ১ উইকেটে ১৬২ রান করার পরও ব্রাদার্স অলআউট হয়ে যায় ২৬২ রানে।

জবাবে সাদমান ইসলাম ও উসিমউদ্দিন কলাবাগান কেসিকে এনে দেন ৫৬ রানের উদ্বোধনী জুটি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে বলতে গেলে দলকে একাই জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করা জিম্বাবুইয়ান ব্যাটসম্যান মাসাকাদজা। কিন্তু মুহূর্তের ঝড়ে সব শেষ। কলাবাগান কেসির ইনিংসে মোড়কের শুরুটা মেহরাব জুনিয়রকে দিয়ে। এরপর একে একে ফিরে যান অধিনায়ক মাশরাফি, মাসাকাদজা, শরীফউল্লাহ, তানভীর হায়দার, রাজ্জাক ও দেওয়ান সাব্বির। এক ছক্কা, নয় চারে সাজানো ১০৯ বলে ১১১ রানের ইনিংস মাসাকাদজাকে ম্যাচসেরার পুরস্কার হয়তো এনে দিয়েছে। কিন্তু হঠাৎ পা পিছলে জয় হাতছাড়া করার আফসোসটাই নিশ্চয় বড়।
সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স : ৪৯.৩ ওভারে ২৬২ (নাফীস ১৫, ইমরুল কায়েস ৬৭, তুষার ৭৭, মিলিন্দ কুমার ২৭, নূর আলম ২৩, সাদিকুর ২২; সাব্বির ১৮/২, শরীফউল্লাহ ২৮/২, মাসাকাদজা ৪৩/২, রাজ্জাক ৫৬/২)।

কলাবাগান কেসি: ৪৯.২ ওভারে ২৫৩ (মাসাকাদজা ১১১, তাসামুল ৪৫, সাদমান ৩০, জসিমউদ্দিন ৩০; নাবিল ৪৮/৪, সাদিকুর ২৩/২, মিলিন্দ ২৭/১, আসিফ ৪২/১, তুষার ৪৪/১)।

ফল: ব্রাদার্স ৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা (কলাবাগান ক্রীড়া চক্র)

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add