for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

সেই ফতুল্লায় হারল ভিক্টোরিয়াও

Dhaka-Premier-Cricket-2016জয় পেলেই মোহামেডান এবং প্রাইম ব্যাংককে পেছনে ফেলে একক ভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল ভিক্টোরিয়ার সামনে। প্রতিপক্ষ ক্রিকেট কোচিং লিগে ছিল জয়হীন। তাই কাজটা খুব কঠিন ছিল না নাদিফ চৌধুরী-মুমিনুুল হকদের জন্য। কিন্তু কাগজ-কলম ওমন বললে কি হবে। মাঠের লড়াইয়ে ব্যার্থ ভিক্টোরিয়া লিগে প্রথম জয় উপহার দিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে। বৃষ্টি আইনে ক্রিকেট কোচিং স্কুল জয় পেয়েছে ৫৩ রানে।

ফতুল্লায় পরশুও (সোমবার) এমন একটি অঘটন দেখেছিল প্রিমিয়ার লিগ। আবাহনীকে হারিয়ে লিগে প্রথম জয়ের মুখ দেখে কলাবাগান ক্রিকেট একাডেমী। ক্রিকেট কোচিং স্কুল হয়ত অনুপ্রেরণা নিয়েছিল সেখান থেকেই। অভিজ্ঞ রাজিন সালেহর নেতৃত্বাধীন ক্রিকেট কোচিং টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৫৯ রান করতে সক্ষম হয়। জবাবে দুই দফা বৃষ্টির পর ভিক্টোরিয়ার নতুন টার্গেট দাড়ায় ৩৫ ওভারে ২৫৩। ১৭.৪ ওভারে দ্বিতীয় দফায় বৃষ্টি হানা দেওয়ার আগে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভিক্টোরিয়ার জন্য তা ছিল এক রকম অসাধ্যই। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ১৯৯ রানে অল আউট হয় দলটি। যদিও প্রথম দফায় বৃষ্টি শুরুর আগে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রানে তুলে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ভিক্টোরিয়া। অধিনায়ক নাদিফ চৌধুরী ৫০, আবদুল মাজিদ ৩৯ এবং ডলার মাহমুদ ২৯ রান করেন। ক্রিকেট কোচিং এর সালেহ আহমেদ ৪টি, নাসুম আহমেদ ২টি এবং সাইফ হাসান, সাইদ সরকার, রাজিন সালেহ ও সালমান হোসেন ১টি করে উইকেট নেন।

এর আগে টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুন্যে ভিক্টোরিয়ার বোলিংয়ের বিপক্ষে ৪৯.৪ ওভারে ২৫৯ রান তুলে ক্রিকেট কোচিং স্কুল। সাইফ হাসান ৭৮, রাজিন সালেহ ও পিনাক ঘোস ৪২ এবং সালমান ৪১ রান করেন। ভিক্টোরিয়ার ডিসিলভা ও কামরুল ইসলাম রাব্বি উভয়েই ৪টি করে উইকেট নেন। এছাড়া সোহরাউয়ার্দি শুভ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ক্রিকেট কোচিং স্কুলের সালেহ আহমেদ শাওন।
এই পরাজয়ে ৭ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১টি টাই নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রইলো ভিক্টোরিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ক্রিকেট কোচিং স্কুল: ৪৯.৪ ওভারে ২৫৯/১০ (পিনাক ঘোস ৪২, রাজিন সালেহ ৪২, সাইফ হাসান ৭৮, সালমান হোসেন ৪১, কামরুল ইমলাম রাব্বি ৪/৫৪, ডি সিলভা ৪/৪৭, সোহরাওয়ার্দী ২/৫৪)

ভিক্টোরিয়া: ৩১.১ ওভারে ১৯৯/১০ ( আবদুল মাজিদ ৩৯, নাদিফ চৌধুুরি ৫০, ডলার মাহমুদ ২৯, সালেহ আহমেদ ৪/১৫, নাসুম আহমেদ ২/৩৬)

ফল: ক্রিকেট কোচিং স্কুল ৫৪ রানে জয়ী (ডি/এল)

ম্যাচ সেরা: সালেহ আহমেদ শাওন।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add