for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

সোহানের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়

Nurul-Hassanউইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিনের খেলায় লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ৬০ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের তোলা ২৯৯ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ২৩৯ রানে অলআউট হয় রূপগঞ্জ।

বিকেএসপিতে টসে হেরে আগের ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের শুরুটা তেমন ভালো হয়নি। ওপেনার ইয়াসির আলী দলীয় ২৫ রানে ফিরে যাবার পর ব্যক্তিগত ১১ রানে ফিরে যান সাব্বির রহমানও। এরপর আরেক ওপেনার মেহেদী মারুফ এবং নুরুল হাসান সোহান ৫২ রানের জুটি গড়েন। মারুফের বিদায়ের পর শচীন রানা(৪০) জুটি গড়েন সোহানের সাথে। তাদের ৯৮ রানের জুটিতেই ২৯৯ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। শেষদিকে তায়েবুর রহমানের ১৮ বলে ২৫ এবং রায়হান উদ্দিনের ১০ বলে ১৪ রান দলকে তিনশোর কাছাকাছি স্কোর পেতে সহায়তা করে।

৩০০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪৫.৫ বলে ২৩৯ রানে অলআউট হয় রূপগঞ্জ। রূপগঞ্জের বিদেশী রিক্রুট জালাজ সাক্সেনার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫২ রান। এছাড়াও আসিফ আহমেদ ৪৭, নাহিদুল ইসলাম ২৮ ও মোশাররফ হোসেন ২৫ রান করেন। প্রাইম ব্যাংকের শচীন রানা তিন উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়াও নাজমুল ইসলাম ও রুবেল হোসেন নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৯৯/৯ (মারুফ ৭৫, ইয়াসির ২, সাব্বির ১১, নুরুল ১০৮, রানা ৪০, শুভাগত ১১, তাইবুর ২৫, রায়হান ১৪*, রুবেল ২, নাজমুল ৩, মনির ১*; নাহিদুল ২/৩৮, আলাউদ্দিন ২/৪৫, আসিফ ২/৪৯, মোশাররফ ২/৫২, সৌম্য ১/১৩)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫.৫ ওভারে ২৩৯ (জালাজ ৫২, সৌম্য ১৭, মিজানুর ১, মিঠুন ৬, মোশাররফ ২৫, আসিফ ৪৭, নাহিদুল ২৮, আলাউদ্দিন ৪, সাজ্জাদুল ১৬, তাইজুল ৮, হায়দার ২১*; রানা ৪/৩৭, রুবেল ২/২৪, নাজমুল ২/৪৪, মনির ১/৫০, রায়হান ১/৫৩)

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬০ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: নুরুল হাসান।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add