for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

দোলেশ্বরের কাছে হারলো মোহামেডান

Naeem-Islamপ্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের শুরুটা ছিল দারুন। প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়েছিল ফরহাদ রেজার নেতৃত্বাধীন দলটি। তবে পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে হেরে ষষ্ঠ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গিয়েছিল দলটি। সপ্তম রাউন্ডে দোলেশ্বরের ফেরাটা হয়েছ দারুন। শীর্ষে থাকা মোহামেডানকে হারিয়ে দিয়েছে দলটি। আজ (সোমবার) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুশফিকুর রহিমের দল দোলেশ্বরের কাছে হেরেছে ৬ উইকেটে।

টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দোলেশ্বর। আগে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৮৮ রানেই অল আউট হয়ে যায় মোহামেডান। এই রান কারাটাও সম্ভব হয়েছে কেবল নাইম ইসলামের লড়াকু সেঞ্চুরিতে। আগের ম্যাচে মিরপুরের মাঠেই আবাহনীকে কুপোকাত করা মোহামেডান শুরুতেই চলে যায় ব্যাকফুটে। স্কোর বোর্ডে পাঁচ রান যোগ হতেই ফিরে যান দুই ওপেনার নাজিম উদ্দিন ও ইজাজ আহমেদ। উপুল থারাঙ্গাও টিকতে পারেন নি বেশিক্ষণ। ব্যাক্তিগত ১০ রান করে তিনি ফিরে যান আল-আমিন হোসেনের বলে। ওপেনার ইজাজা আহমেদকেও ফিরিয়েছেন জাতীয় দলের এই পেসার। ১৬ রানে ৩ উইকেট পতনের পর ৪২ রানে চতুর্থ উইকেট পড়ে মোহামেডানের। অধিনায়ক মুশফিক ফিরে যান মাত্র ৮ রান করে। এরপর লড়ে গেছেন নাইম ইসলাম। আফিফুল ২৯ রান করে কিছুটা সঙ্গ দিয়েছেন। বাকিটা একাই লড়ে সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। দলীয় ১৭৬ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। নাইম ইসলাম ফিরে যাওয়ার পর মোহমেডানের স্কোর বোর্ডে যোগ হয় মাত্র ১২ রান। ১৮৮ রানে থামে মোহমেডানের ইনিংস। প্রইম দোলেশ্বরের ফরহাদ রেজা ও আল-আমিন ৩টি করে এবং রেজাউল করিম ২ উইকেট নেন।

১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান বোলারদের কোন রকম সুযোগ দেননি দোলেশ্বরের ব্যাটসম্যানরা। ওপেনার ইমতিয়াজ হোসেনের ৮৮ রানে ভর করে ৫১ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে দলটি। এই ইনিংসের মাধ্যমে মোহমেডানের উপুল থারাঙ্গকে পিছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠে এসেছেন ইমতিয়াজ। ইমতিয়াজ ছাড়া নাসির হোসেন ৩৭ রানে অপরাজিত থাকেন। মোহামেডানের আরিফুল হক ২টি এবং শুভাশিষ রায় ও এনামুল হক জুনিয়র ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছের প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান: ৪৭.৪ ওভারে ১৮৮ অল আউট। (নাইম ইসলাম ১০০, আরিফুল ২৯, নাজমুল হোসেন মিলন ১৪, ফরহাদ রেজা ৩/২৬, আল আমিন ৩/৩৪, রেজাউল করিম ২/২৪)
প্রাইম দোলেশ্বর: ৪১.৩ ওভারে ১৯২/৪ (ইমতিয়াজ হোসেন ৮৮, নাসির হোসেন ৩৭, রকিবুল হাসান ২৫, আরিফুল ২/৩৪, শুভাশিষ ১/৪২, এনামুল জুনিয়র ১/৩৬)
ফল: দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ফরহাদ রেজা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add