for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

জয়ের ধারায় ফিরলো শেখ জামাল

Dhaka-Premier-Cricket-2016অবশেষে জয়ের ধারায় ফিরলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিঃ কনসিস্টেন্ট মাহমুদ্দুল্লাহ রিয়াদ আর মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে ক্রিকেট কোচিং স্কুলকে ৯০ রানে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল তারা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা। কোন ম্যাচ জিততে না পারায় পয়েন্ট তালিকায় সবার নীচে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

আজ (মঙ্গলবার) বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শেখ জামাল। ৩৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া শেখ জামালকে উদ্ধার করেন মাহমুদ্দুল্লাহ রিয়াদ এবং মার্শাল আইয়ুব। ৩৯ ওভার স্থায়ী তৃতীয় উইকেট জুটিতে ২০৪ রান তুলে বড় স্কোরের ভিত গড়ে দেন তারা। ১১৫ বলে ১২ চারে ১০৩ রান করেন মার্শাল। ৮ চার ও ৫ ছক্কায় ১৩৯ বলে ১৩০ রান করে ৪৯তম ওভারে আউট হন রিয়াদ। সিসিএসের পক্ষে মেহরাব হোসেন ৪৫ রানে ৩ উইকেট নেন, শাওন গাজী নেন ২ উইকেট। নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৯ রান তোলে শেখ জামাল।
২৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান ও পিনাক ঘোষের ১৬ ওভারে ৬০ রানের ওপেনিং জুটি পায় সিসিএস। এরপর হুট করে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। ৫ম উইকেটে রাজিন সালেহ ও উত্তম সরকারের ৫৭ রানের জুটির পরেও বিপদ কাটেনি সিসিএসের। ১৬৭ রানে রাজিন সালেহ ফিরে যাওয়ার পর বিপর্যয় শুরু হয় আবার। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় তারা। ৭৮ বলে ৫১ রান করেন রাজিন, সাইফ হাসান করেন ৪৭ রান। জীবন মেন্ডিস, শফিউল ইসলাম ও মুক্তার আলী নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৯০/৫ (মামুন ১৬, মাহবুবুল ১৬, মার্শাল ১০৩, মাহমুদুল্লাহ ১৩০, মুক্তার ১১, মেন্ডিস ৫*, সাদাত ৪*; মেহরাব ৩/৪৫, শাওন ২/৩৮)
ক্রিকেট কোচিং স্কুল: ৪৮.৩ ওভারে ২০০ (সাইফ ৪৭, পিনাক ২৪, রাজিন ৫১, সালমান ১০, অমিত ১১, উত্তম ২০, নাসুম ৩, মেহরাব ০, নবি ১৫*, শাওন ১, রেফাতুজ্জামান ১২; মেন্ডিস ২/১৫, শফিউল ২/২৮, মুক্তার ২/৪০, মার্শাল ১/৫, সোহাগ ১/৩১)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৯০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add