for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রিমিয়ার লিগে শীর্ষে মোহামেডান

Dhaka-Premier-Cricket-2016প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে এসেছে মোহামেডান স্পোটিং ক্লাব লি.। আজ (মঙ্গলবার) কলাবাগান ক্রিকেট একাডেমীকে বৃষ্টি আইনে ৪ উইকেটে হারিয়ে শীর্ষে ওঠে মুশফিকুর রহিমের দল। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে মোহামেডানের পয়েন্ট ৮।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় মোহামেডান। ৮২ রানে তিন উইকেট তুলে নিয়ে শুরুটা ভালোই করে মোহামেডান। তবে চতুর্থ উইকেট জুটিতে জতিন সাক্সেনা ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় কলাবাগন। ১০০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন সাক্সেনা। ১০০ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেন ৫০ রান। এছাড়া ৩১ রান করেন মাইশুকুর রহমান। মোহামেডানের পক্ষে ৪৬ রানে ৩টি উইকেট পান এনামুল হক জুনিয়র। এছাড়া নাঈম ইসলাম ও নাঈম ইসলাম জুনিয়র পান ২টি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরুতেই সৈকত আলীকে হারায় মোহামেডান। এরপর ইজাজ আহমেদের সঙ্গে দারুণ এক জুটি গড়েন উপুল থারাঙ্গা। তবে ২০.৫ ওভারে ১ উইকেটে ৯৭ রান করার পর বৃষ্টি নামলে ডিএল মেথডে দলটির নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২০৭ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ১১১ রান সংগ্রহ করেন ইজাজ ও থারাঙ্গা। দলীয় ১২৫ রানে ইজাজের বিদায়ের পর মুশফিককে নিয়ে ৪৯ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন থারাঙ্গা। এরপর দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়লেও থারাঙ্গার দৃঢ়তায় তিন বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা থারাঙ্গা।কলাবাগান ক্রিকেট একাডেমীর পক্ষে বিশ্বনাথ হালদার ২টি, আবু জুবায়ের, মাহমুদুল হাসান, মেহিদি মিরাজ ও সাক্সেনা ১টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের উপুল থারাঙ্গা
সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রিকেট একাডেমি: ৪৯.২ ওভারে ২৩১ (ইরফান ১০, মাইশুকুর ৩১, যতিন ৯৬, মাহমুদুল ৩, মেহেদি ৫০, তাপস ৯, আরাফাত ২, নুরুজ্জামান ৩, বিশ্বনাথ ০, রিফাত ১৮*, জায়েদ ২; এনামুল জুনিয়র ৩/৪৬, নাঈম জুনিয়র ২/৫৪, নাঈম ২/৫৬, হাবিবুর ১/২৬, শুভাশীষ ১/৩৭)
মোহামেডান: ৪২.৩ ওভারে ২১০/৬ (সৈকত ৯, ইজাজ ৬০, থারাঙ্গা ৯০*, মুশফিক ২৩, আরিফুল ৫, নাজমুল ১, নাঈম ১১, হাবিবুর ৩*; বিশ্বনাথ ২/৩৯, জায়েদ ১/৩৩,মেহেদি ১/৩৪, যতিন ১/৪৫, মাহমুদুল ১/৪৯)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে মোহামেডান ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: উপুল থারাঙ্গা।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add