for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মোহামেডানকে হারিয়েছে ভিক্টোরিয়া

vicনিজেদের প্রথম ম্যাচে ৭২ রান করে ইঙ্গিত দিয়েছিলেন দীর্ঘদিনের ফর্মহীণতা কাটিয়ে রানের ফেরার। সেই ধারাবাহিকতায় এবার শতরানের ইনিংস উপহার দিলেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের শতরানের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় নি। তার সেঞ্চুরির পরও হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.। আজ (বৃহষ্প্রতিবার) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের কাছে ২ উইকেটে হারে ঐতিয্যবাহী দলটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রান করে মোহামেডান। ১৮ ওভারের মধ্যে ৬২ রানের চার উইকেট হারিয়ে চাপে পড়া মোহামেডান। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক মুশফিক। অভিজ্ঞ ফয়সাল হোসেনকে নিয়ে ১০১ রানের জুটি গড়েন তিনি।

ফয়সালকে ফিরিয়ে মুশফিক-ফয়সালের পঞ্চম উইকেট জুটি ভাঙেন সোহরাওয়ার্দী শুভ। এরপর বেশিক্ষণ টিকেননি মুশফিকও। শতরানে পৌঁছে ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গা ডি সিলভার বলে নাদিফকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ১০৮ বলে খেলা মুশফিকের ১০৪ রানের ইনিংসটি ৫টি ছক্কা ও চারটি চার সমৃদ্ধ। শেষের দিকে আরিফুল ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ পায় মোহামেডান। ভিক্টোরিয়ার হয়ে জাতীয় দলের সাবেক স্পিনার সোহরাওয়ার্দী শুভ নেন ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ডি সিলভা ২টি এবং ডলার মাহমুদ ১ উইকেট নেন।

জবাব দিতে নেমে আট বল বাকি থাকতেই দুই উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। মমিনুল হক ৬৭, অধিনায়ক নাদিফ চৌধুরী অপরাজিত ৫১ এবং আবদুল মাজিদ ৫৫ রান করেন। মোহামেডানের এনামুল হক জুনিয়র, হাবিবুর রহমান ও নাইম ইসলাম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান: ৫০ ওভারে ২৪৭/৯ (সৈকত ১২, থারাঙ্গা ২১, হাবিবুর ০, মুশফিক ১০৪, নাঈম ৫, ফয়সাল ২৬, আরিফুল ৪২*, নাজমুল ১৯, এনামুল জুনিয়র ৪, নাঈম জুনিয়র ০; সোহরাওয়ার্দী ৪/২৯, চতুরঙ্গা ২/৪১, ডলার ১/৪১)

ভিক্টোরিয়া: ৪৮.৪ ওভারে ২৫০/৮ (মজিদ ৫৫, মাহমুদ ২, মুমিনুল ৬৭, আল আমিন জুনিয়র ২৭, চতুরঙ্গা ৩৮, নাদিফ ৫১*, ধীমান ১, সোহরাওয়ার্দী ০, এনামুল ০, ডলার ৪*; হাবিবুর ২/৪৩, এনামুল ২/৪৯, নাঈম ২/৫৩, শুভাশীষ ১/৩২)

ফল: ভিক্টোরিয়া দুই উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add