for Add

নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ

মোহামেডানকে চ্যালেঞ্জ জানাচ্ছে রূপালী ব্যাংক

jesi-2

শক্তিশালী দল গড়ে নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের একচ্ছত্র আধিপত্যে এবার চ্যালেঞ্জ জানাতে চাচ্ছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। ১৬ এপ্রিল শুরু হতে যাওয়া লিগের নবীন এই দলটি এবার দ্বিতীয় বারের মত অংশ নিচ্ছে নারী প্রিমিয়ার ক্রিকেটে। গত আসরে প্রথমবার অংশ নিয়েই রানার্সআপ হয়ে চমক দেওয়ার পর, এবার আর দ্বিতীয় নয়, ট্রফি ঘরে তুলতে চায় তারা।

রূপালী ব্যাংকের চ্যাম্পিয়ন হওয়া মানে মোহামেডানকে রাজত্ব হারা করা। নারী প্রিমিয়ার লিগে ৭ আসরের ছয়বারই যে শিরোপা জেতে ঐতিহ্যবাহী দলটি। এর মধ্যে টানা ৫। মাঠে নামার আগে দলবদলেও যেন মোহামেডানের সঙ্গেই লড়েছে দলটি। ঐতিহ্যবাহী ক্লাবটির ঘর ভেঙ্গে রোমানা আহমেদকে দলে ভিড়িয়েছে অফিস দলটি।

রূপালী ব্যাংকের দল গড়ার পেছনে সমন্বয়করীর ভুমিকা পালন করা জাথিরা জাকির জেসীর উপর থাকছে দলের নেতৃত্বের ভার। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সহ-অধিনায়কের আশা চ্যাম্পিয়নশীপ উপহার দিতে পারবেন দলকে। দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরের সঙ্গে আলোপচারিতায় জেসী বলেন,‘লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়নশিপের ফাইট দেওয়া। গতবার আমরা মোহামেডানের সঙ্গে খুব কাছে গিয়েও হেরে গেছি। আসলে সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার। রূপালী ব্যাংক এবং মোহামেডান দুই দলই ভালো টিম গড়েছে। আশা করি আমরা এবার গত বারের থেকে ভালো কিছুই করতে পারবো।’

salma

দ্বিতীয় বার অংশ নিতে এসেই দলবদলে চমক রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের। এর পেছনে কর্মকর্তাদের আন্তরিকতাকে বড় করে দেখছেন জেসী,‘ওনারা আন্তরিক বলেই আমরা এত ভালো টিম গড়তে পেরেছি। মাত্র দুই বছরের মাথায়ই তাঁরা এত ভালো একটি টিম গড়েছে। আন্তরিক না হলে এটা সম্ভব হতো না।’

তবে মোহামেডানের দীর্ঘদিনের কান্ডারি সালমা খাতুন রূপালী ব্যাংকের ভালো টিম গড়াকে চ্যালেঞ্জ হিসেবে মানতে নারাজ। বরং জানালেন তার চ্যালেঞ্জ ভিন্ন,‘এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিতে চাচ্ছি না। যারা ভালো খেলবে তারাই তো জিতবে। তাই না? আমার চ্যালেঞ্জ বরং ভিন্ন। আমি মোহামেডানের হয়ে টানা পাঁচ বার শিরোপা জিতেছি। এবার তাই আমার সামনে ডাবল হ্যাট্রিকের সুযোগ। আমার এবং আমার দলের টার্গেট সেটাই।’

jesi

সালমা আরও বলেন,‘রূপালী ব্যাংক আগের বারও কিন্তু ভালো টিম গড়েছিল। তারপরও ওরা আমাদের সঙ্গে দুই রাউন্ডেই হেরেছে। যেহেতু ওরা হেরেছে তাই ওরাই চাপে থাকবে বা চ্যালেঞ্জটা ওদেরই। আমাদের এই বিশ্বাস আছে যে আমরা পারবো। ওরা জানে যে গতবার আমরা কেমন দল নিয়ে জিতেছি আর ওরা কেমন টিম নিয়ে হেরেছে। এটা ঠিক যে এবার রুমানাকে ওরা আমাদের থেকে নিয়ে গেছে। তবে আমাদের দলেও কিন্তু লতা মন্ডল এসেছে। তাই আমদের শক্তি কমে গেছে এমনটা ভাবার কোন কারণ নেই। আমরা ওদের সঙ্গে গতবার দুই ম্যাচেই জিতেছি। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ রূপালী ব্যাংক ছাড়াও শক্তিশালী দল গড়েছে খেলাঘর। এই দুই দলের সঙ্গেই আসল লড়াই হবে বলে মনে করেন সালমা।

আরেক ঐতিহ্যবাহী টিম আবাহনী দল গড়েছে মধ্যম মানের। তারপরও জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক জাহানারা আলমকে ধরে রেখেছে দলটি। মাঝারি মানের দল নিয়েও জাহানারার কন্ঠে বরাবরের মত প্রত্যয়ের সুর, ‘অসুস্থতার কারণে এখনও মিটিং করা হয়ে ওঠেনি। তাই এখনই কিছু বলা কঠিন। পুলের মেয়েদের মধ্যে সুপ্তা এবং সামিমা আছে আমাদের দলে। আশা করি যে টিম হয়েছে তা নিয়ে ভালো ফাইট দেওয়া যাবে।’

jahanara.jpg-2

সেই ফাইট যে চ্যাম্পিয়নশিপের জন্যই বোঝা গেল তার এই কথায়,‘রূপালী ব্যাংক যতই ভালো টিম করুক না কেন, সবার ফোকাসটা আবাহনী-মোহামেডানের দিকেই থাকে। হার-জিত খেলারই অংশ। মাঠেই দেখা যাবে কে হারে আর কে জেতে।’

তবে রূপালী ব্যাংক কি মাঠের লড়াইয়ে একটু এগিয়েই থাকবে? এই দলের ১১ জনেরই কখনো না কখন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। দলটির অধিনায়ক জেসী তো বললেন তেমনটাই, ‘আমাদের দলের শক্তিশালী দিক হচ্ছে- ১১ জনেরই জাতীয় দলের খেলার অভিজ্ঞতা আছে। ৩ জন তো বর্তমানেই খেলছে। বাকিদের সবাই কখনও না কখনও খেলেছে।’

শিরোপা কার ঘরে যায় সেটা পরের ব্যাপার। বরং কথার লড়াই এবং মাঠের রোমাঞ্চের জন্যই তৈরি থাকুন না।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add