for Add

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজই ফেভারিট

jesiযেন দেখতে দেখতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল। আসলে প্রতিবারই এমন হয়। সেটা ক্রিকেট বিশ্বকাপ হোক আর ফুটবল। খেলার আনন্দে মেতে থাকতে থাকতে কখন টুর্নামেন্ট শেষ হয়ে যায় ঠিক বোঝাই যায় না। আগামীকাল (রবিবার) ফাইনালের পর থেকে ক’টা দিন যে একটু খালি খালি লাগবে সবকিছু এটা বলার অপেক্ষা রাখে না। তবে সেই অনুভূতি এখনও সবাই কে ছুঁয়ে যায়নি। টুর্নামেন্টের ফাইনালটাই যে বাকি! ক্রিকেটের ছোট ভার্সনের সবচেয়ে বড় আসরের রূপালি ট্রফিতে কে হাত বোলায় এটা দেখার জন্যই তো এত কিছু।

কে জিতবে আগামীকাল (বরিবার) ফাইনালে এটা বলা একটু হলেও কঠিন। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই খুব ভালো ক্রিকেট খেলেছে পুরো টুর্নামেন্টে। শক্তির দিক দিয়ে দুই দলই সমানে সমান। তবে মুম্বাইয়ে শেষ সেমিফাইনালে যেমন খেলেছে ক্যারিবীয়রা, তাতে ফাইনালে তাদের কিছুটা হলেও এগিয়ে থাকা স্বাভাবিকই।

ইংল্যান্ডের অসাধারন একটি দল এবার বিশ্বকাপে খেলতে এসেছে। যে নিউজিল্যান্ড টুর্নামেন্টে অপ্রতিরুদ্ধ হয়ে ওঠেছিল তাদেরকে তারা সেমিফাইনালে হারিয়েছে। তারপরও আমি একটু হলেও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখবো কারন তারা অনেক পাওয়ার ক্রিকেট খেলে ইংলিশদের থেকে। তাছাড়া কেন যেন মনে হচ্ছে এই বছরটাও ক্যারিবীয়দের জন্য লাকি। বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের মেয়েরাও এবার প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেছে। সবকিছু মিলিয়ে এই বছর ওয়েস্ট ইন্ডিজময় হবে, এমনই মনে হচ্ছে আমার। মনে হচ্ছে এই বছরটা তাদের জন্য খুব ভালো একটা সময়। ভাগ্যও কি তাদের দিকে একটু প্রসন্ন দৃষ্টিতে চেয়ে আছে?

আমার মনে হয়েছিল সেমিফাইনালে ভারত এবার পেরে ওঠবে না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। নিউজিল্যান্ডের সঙ্গে তারা যেভাবে হেরেছে বা বাংলাদেশের সঙ্গে যে ভাবে জিতেছে তাতে তারা (ভারত) যে খুব ভালো ক্রিকেট খেলেছে তা বলার উপায় নেই। নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার কেউ ফাইনালে ওঠবে এমনটা ধারনা ছিল। ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে ওঠবে এটা টুর্নামেন্ট শুরুর আগে ভাবিনি। তবে তারা ফাইনালে ওঠায় আমি খুশি। কারণ বাংলাদেশে অনেক সমর্থক আছে ক্যারিবীয়দের। ইংল্যান্ডের থেকে সেটি বেশিই হবে। তবে এই দুই দলকেই ফাইনালে পাওয়াটা অনেক আনন্দের। কারন তারা সেরা দল হিসেবেই এই পর্যায়ে এসেছে।

england-westin

টুনামেন্টের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে বসলে দেখা যাবে এবার অনেক বেশি রান দেখেছে ক্রিকেট বিশ্ব। ২২৯ তাড়া করে জিতেতে দেখা গেছে ইংল্যান্ডকে। পাওয়ার ক্রিকেটটা এবার অনেক বেশি হয়েছে। সেমিফাইনালে যেমন ভারতের ১৯২ তাড়া করে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। গেইল আউট হয়ে যাওয়ার তো ক্যারিবীয়দের কোন আশাই দেখেনি কেউ। অথচ সেখান থেকে তাঁরা ম্যাচ জিতেছে। প্রত্যেক দলই পাওয়ার ক্রিকেট খেলেছে। এমনকি আফগানিস্তানও ভালো ক্রিকেট খেলেছে। সুপার টেনে ওয়েস্ট ইন্ডিজের মত দলকে তাঁরা হারিয়েছে। শক্তির বিচারে সব টিম কাছাকাছি এসেছে এটাই হচ্ছে ভালো দিক বা এবারের বিশ্বকাপ থেকে বড় পাওয়া। মাঠে নামার আগে বলার সুযোগ নেই কেন দল নিশ্চিত জিতবেই। সেটা অস্ট্রেলিয়া হোক বা ভারত।

jessi-22

ইডেনে কাল দর্শক কেমন হবে তা বলা মুশকিল। যেহেতু স্বাগতিক ভারত নেই। তবে তাঁরা ক্রিকেট প্রিয় জাতি। মনে হয় না ইডেনের ফাইনালকে তাঁরা উপেক্ষা করতে পারবে। সব মিলিয়ে রোমাঞ্চকর একটা ফাইনাল দেখার জন্য তাকিয়ে থাকবো আমি। আশা করি ফাইনালটা জমজমাট হবে এবং সকল দর্শক ক্রিকেটের আসল তৃপ্তিই পাবে।

লেখকঃ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক ওপেনার

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add