for Add

‘হল্যান্ডের বিপক্ষে ম্যাচ সহজ হবে না’

Rafique-Cricketer

গামীকাল (বুধবার) ভারতের ধর্মশালায় হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মিশন। এশিয়া কাপে দুর্দান্ত নৈপুন্যের পর টাইগারদের নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন অনেক বেশি। তবে সেই প্রত্যাশার পথে বাছাই পর্ব টপকানোই বড় চ্যালেঞ্জ মাশরাফি-সাকিবদের। সেখানে হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মানছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাতকারে এমনটাই বলেছেন বাংলাদেশ দলের সাকেব এই তারকা ক্রিকেটার ….

* হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মিশন শুরু হচ্ছে। কি ভাবছেন ম্যাচটি নিয়ে?

রফিক : প্রকৃতপক্ষে হল্যান্ড অনেক ট্যালেন্ট একটা টিম। ওদের প্রায় সব ক্রিকেটারই ইংল্যান্ডের কাউন্টিতে খেলে। ম্যাচটা তাই বেশ প্রতিদ্বন্দিতাপূর্ণই হবে। ঘরের মাঠে এশিয়া কাপ খেলার দু’দিন পরই বিদেশে খেলতে হচ্ছে আমাদের। যেখানে উইকেট এবং আবহাওয়া সম্পর্কে আমাদের কোন ধরনা নেই। তাই মাঠটা যত তারাতারি নিজের পরিচিত হয়ে যায় সেটাই দলের জন্য মঙ্গল। হল্যান্ডও কখনও এখানে খেলেছে বলে আমার মনে হয় না। আমরা দক্ষিণ এশিয়ার হওয়ায় ওদের থেকে তাই এগিয়ে থাকবো এটাই স্বাভাবিক। আমি মনে করি, নিজের মাঠে খেলছি-প্রত্যেকে এ চিন্তা নিয়ে যেন মাঠে নামে ।

* হল্যান্ড কিন্তু এর আগে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দুটি আসরে অংশ নিয়ে দুটিতেই ভালো করেছে…

রফিক : সেটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। শুধু হল্যান্ড নয়, আয়ারল্যান্ডের খেলোয়াড়দের বেশির ভাগই ইংল্যান্ডে খেলে থাকে। এরা খুবই পেশাদার ক্রিকেটার এবং সব সময় পেশাদার ক্রিকেটটাই খেলে থাকে। তাদের সঙ্গে ম্যাচটা তাই সহজ হবে না। জিততে হলে এই ম্যাচে বাংলাদেশকে কষ্ট করেই জিততে হবে। বড় টিমের সঙ্গে যে মানসিকতা নিয়ে আমরা খেলি এ ম্যাচেও তাই করতে হবে। এখানে ভুল করার কোন সুযোগ নেই। হল্যান্ড ছোট টিম এই মানসিকতা নিয়ে খেললে নিজেদেরই পস্তাতে হতে পারে।

* বাছাই পর্ব কি বড় স্বপ্নের পথে ভয়ের কারন?

রফিক : বাছাই পর্ব উৎরাতে না পারলে তো আসল পর্বই খেলা হবে না। ভয় থাকাটা তাই স্বাভাবিকই। এটা দলের উপর আলাদা চাপ হয়েই কাজ করবে। সবচেয়ে বড় কথা প্রথম ম্যাচটা জিতে গেলে পরের ম্যাচগুলোতে সেটা অনেক সুবিধা হবে। তখন এক ধাপ এগিয়ে থাকবে দল। তাই ওই ভাবেই টিম ম্যানেজম্যান্টকে প্ল্যানিংটা করতে হবে।

* বুধবারের ম্যাচ নিয়ে ব্যাক্তিগত ভাবে আপনার প্রত্যাশা কি?

রফিক : ইনশা আল্লাহ বাংলাদেশ ভালো খেলবে। কারণ এশিয়া কাপের মত টুর্নামেন্টের ফাইনালে খেলে গেছে তারা। তারপরও ছোট হলেও এটা বিশ্বকাপ। সব দল এখানে পেশাদারিত্বের সর্বোচ্চটাই দেবে। দীর্ঘদিন পর বাংলাদেশ ভারতের মাটিতে খেলছে। কারন ওরা কখনই আমাদের ডাকে না। তারপরও বিশ্বকাপ দিয়ে হলেও বাংলাদেশ ভারতের মাটিতে খেলছে এটাই সবচেয়ে বড় বিষয়। এখন মূল কথা হচ্ছে ওখানে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলতে হবে এবং সবার চিন্তা থাকতে হবে বাছাই পর্বটা কিভাবে উৎরানো যায়। বাছাই পর্ব টপকাতে না পারলে এশিয়া কাপের ফাইনাল খেলার কোন মূল্যই তখন থাকবে না।

* এরপর আমাদের লড়তে হবে আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে। ওই ম্যাচ দুটো নিয়ে কিছু বলবেন ?

রফিক : যেকোন টুর্নামেন্টে প্রথম ম্যাচে জিতলেই সেখান থেকে আপনার অনেক কিছুই পাওয়া হয়ে যায়। উইকেট, মাঠ থেকে শুরু করে সব কিছু সম্পর্কেই আপনি ধারনা পেয়ে যাবেন। তখন পরের ম্যাচগুলো অনেক সহজ হয়। আমি তাই আপাতত হল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবতে চাই।

* ভালো করতে হলে আমাদের বিশেষ কোন খেলোয়াড়ের বড় ভূমিকা পালন করতে হতে পারে?

রফিক : সবাই ভালো করবে আমি এটাই আশা করবো। বিশেষ কারও কথা আলাদা করে বলতে চাই না। টি-টোয়েন্টি খেলা বলে এখানে বলা খুব মুশকিশ যে কে কখন কেমন করবে। এখানে সবাই ভালো পারফরমার এবং দেশের সেরা ১৫ জন ওরাই। টি-টোয়েন্টি তিন জন ব্যাটসম্যান আর দুই বোলারের খেলা। একজন ব্যর্থ হলে আরেকজনকে ভালো করতে হবে। এটাই হতে হবে দর্শন।

* এবার আপনার ভবিষ্যতবাণী বলুন। কে জিতবে বুধবার?

রফিক : অবশ্যই বাংলাদেশ। দলের প্রত্যেকের জন্যই আমার শুভ কামনা রইলো।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add