for Add

রেটিং দাবার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

7
নিজস্ব প্রতিবেদক : গোল্ডেন স্পোটিং ক্লাব আয়োজিত ওয়ালটন অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ আজ (বৃহস্পতিবার) জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয়েছে । যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন, বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই সহ-সভাপতি কে এম শহিদউল্যা ও মো: মোকাদ্দেছ হোসাইন, আন্তর্জাতিক দাবা বিচারক মো: হারুন অর রশিদ ও অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন । এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম-সম্পাদক মোরসালিন আহমেদ ও শামীম খান এবং অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল উপস্থিত ছিলেন ।
ওয়ালটন অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা চ্যাম্পিয়নশিপে বসির মেমোরিয়াল চেস ক্লাবের অভিক সরকার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । তিনি নয় ম্যাচে সাড়ে সাত পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন । একই পয়েন্ট নিয়ে টাইবেকিংয়ে অগ্রণী ব্যাংক দাবা দলের জুয়েল খান অপরাজিত রানার-আপ এবং নাসির উদ্দিন মাহমুদ অপরাজিত তৃতীয় স্থান লাভ করেন। এদিকে সাত পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ হতে দশম স্থান লাভ করেছেন যথাক্রমে মোহাম্মদ ইব্রাহীম হোসেন, নয়ন কুমার মোহন্ত, মতিউর রহমান মামুন, শওকত বিন ওসমান, শফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ও সুব্রত বিশ্বাস। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে একাদশ হতে ষোড়শতম হয়েছেন যথাক্রমে শরিয়তউল্লাহ, হাবিবুর রহমান সোহেল, আমিনুল ইসলাম, সায়মন সিদ্দিকুর রহমান, এস এম আরমান মেহেদী ও মনিরুজ্জামান মনি । ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ আসরে ১৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন ।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add