for Add

ম্যানইউকে হারিয়ে দিল চেলসি

Chelseaনিজস্ব প্রতিবেদক: সম্ভবত ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ জমজমাট লড়াই ছিল এটা। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানইউ-চেলসি মুখোমুখি। উত্তেজনার রেশ লাগাম টেনে ধরা যাচ্ছিলনা। শেষ পর্যন্ত রেড ডেভিলস আর ব্লুজদের মহারণে জয় হলো হোসে মরিনহোর। ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে যে তিনি চেলসিকে দীর্ঘ পাঁচবছর পর শিরোপা স্বপ্ন দেখাচ্ছেন!

প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে চেলসি। লিগে আর বাকি মাত্র ৬টা ম্যাচ। তবে যে ধারবাহিকতায় চলছে, তাতে আগামী তিন ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা জয়।

ব্লুজদের সামনে সবচেয়ে বড় বাধা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই বাধাও শনিবার টপকে গেলো হোসে মরিনহোর শিষ্যরা। চেলসির হয়ে জয়সূচক একমাত্র গোলদাতা বেলজিয়ান তারকা এডিন হ্যাজার্ড।

ম্যানইউর বিপক্ষে এই জয়ে ৩২ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট দাঁড়াল ৭৬। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০। সমান সংখ্যক ম্যাচে আর্সেনালের সংগ্রহ দাঁড়াল ৬৬তে। আর হারের ফলে আগের ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল ম্যানইউ। ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানসিটি।

এ নিয়ে লিগে ১৮তম গোলের দেখা পেলেন এডিন হ্যাজার্ড। একই সঙ্গে তিনি প্রমান করলেন, কেন তিনি পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার জয়ের জন্য সবার চেয়ে এগিয়ে। ৩৮তম মিনিটেই মাঝ মাঠ থেকে বল পেয়ে দারুন ফিনিশিং টাচ দেন হ্যাজার্ড। বাঁপায়ের কোনাকুনি শটে ম্যানইউকে পরাস্ত করেন তিনি।

অথচ শুরুতেই একটি দারুন সুযোগ মিস করেন ওয়েন রুনি। তার শটটা সাইডবার ঘেঁষে বাইরে না গেলে প্রথমেই এগিয়ে যেতে পারতো ম্যানইউ। এর পর রাদামেল ফ্যালকাও তো একেবারে সুবর্ন সুযোগ মিস করেন। এ দু’জন যদি গোল করতে পারতেন, তাহলে আর্সেনালকে টপকে হয়তো দ্বিতীয় স্থানে উঠে যেতো ম্যানইউ। এমনকি চেলসিকেও চোখ রাঙানি দিতে পারতো তারা।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add