for Add

ম্যানসিটিকে বিধ্বস্ত করলো ম্যানইউ

ManUনিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টার ডার্বিতে দুর্দান্ত জয় তুলে নিল রেড ডেভিলসরা। পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় পেয়েছে ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডে ৪-২ ব্যবধানের এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে রইল লুই ফন গালের দল। অপরদিকে শিরোপা দৌড় থেকে বলা যায় ছিটকে পড়েছে ম্যানসিটি।

এই জয়ে লিগে টানা চার ম্যাচে সিটির কাছে হারের মধুর প্রতিশোধও নিল ইউনাইটেড। নিজেদের মাঠে দুরন্ত পারফরম্যান্স করলেন অ্যাশলে ইয়ং। ইংল্যান্ডের এই মিডফিল্ডার নিজে একটি গোল করেন এবং মারওয়ানে ফেল্লাইনি ও ক্রিস স্মালিংয়ের গোলের পিছনে দারুণ অবদানও রাখেন। ইউনাইটেডের বড় ব্যবধানের জয়ে অন্য গোলটি করেন হুয়ান মাতা। সিটির পক্ষে দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো।

হারলেও ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণাত্মক ছিল ম্যানসিটি। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিকে। আট মিনিটেই এডিন জেকোর কাছ থেকে বল নিয়ে সার্জিও অ্যাগুয়েরোকে বাড়িয়ে দেন ডেভিড সিলভা। তা থেকে ছোট্ট টোকায় গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা।

পিছিয়ে পড়ার পর যেন নিজেদের সেরা ছন্দ ফিরে পায় ইউনাইটেড। ১৪ মিনিটে ম্যানইউ সমর্থকদের মুখে স্বস্তির হাসি ফেরান অ্যাশলে ইয়ং। একটি লম্বা ক্রস ধরে বক্সের জটলার মধ্য থেকে সিটি গোলকিপার জো হার্টকে পরাস্ত করেন তিনি।

২৭ মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন মারওয়ানে ফেল্লাইনি। ইংল্যান্ডের মিডফিল্ডারের ইয়ংয়ের ঠিকানা লেখা ক্রসে মাথা ছোঁয়ান তিনি। জো হার্ট বলে হাত ছোঁয়ালেও গোল ঠেকাতে পারেননি।

ManU1৬৭ মিনিটে সিটির ঘুরে দাঁড়ানোর পথ অনেকটাই আটকে দেয় হুয়ান মাতার গোল। ড্যালে ব্লিন্ড থেকে ওয়েন রুনি হয়ে বল পেয়ে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ফরোয়ার্ড। মাতা অফসাইডে থাকলেও লাইন্সম্যান তা ধরতে ব্যর্থ হন। ৭৫ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ফন গালের শিষ্যরা। ইয়ংয়ের মাপা ফ্রি-কিকে মাথা ছুইঁয়ে হার্টকে পরাস্ত করেন ক্রিস স্মলিং।

শেষ দিকে সিটির পক্ষে ব্যবধান কমান অ্যাগুয়েরো। পাবলো জাবালেতার বাড়ানো বলে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের নেওয়া শট ডি গিয়া ঠিকমতো ফেরাতে পারেননি, বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায়।

৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগে আপাতত তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। এই হারের পর সমসংখক ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন সিটির শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও ফিকে হয়ে গেল। Mancity

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add